Sunil Chhetri: শততম গোল নিয়ে আক্ষেপ নেই, কতদিন খেলবেন ঘরোয়া ফুটবল? জানিয়ে দিলেন সুনীল
আন্তর্জাতিক গোল সংখ্যার নিরিখে রোনাল্ডো-মেসির পরেই রয়েছে সুনীল ছেত্রীর স্থান। কিন্তু ব্যক্তিগত রেকর্ড বা পরিসংখ্যান নিয়ে কোনও দিনই ভাবেননি ক্যাপ্টেন। বিদায় বেলায় রেকর্ড নিয়ে সুনীলের জবাব, 'আমি যখন দেশের হয়ে খেলতে শুরু করি তখন কোনও দিন ভাবিনি ৫০ গোল করব ৬০ গোল করব কি তার বেশি। আমার লক্ষ্য ছিল শুধু দেশের হয়ে খেলা। আমি অত্যন্ত ভাগ্যবান যে দেশের জার্সিতে ১৫০টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি।'
একইসঙ্গে সুনীল বলেন, 'আমি দেশের জন্য ৯৪টি গোল করতে পেরেছি, এটাতেই আমি খুশি, ১০০ গোল করতে না পারার কোনও আক্ষেপ আমার মধ্যে নেই।' অবসরের সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন ছিল? সেই প্রসঙ্গে সুনীল বলেন, 'বিগত কয়েক দিন ধরেই আমি আমার ফোন বন্ধ রেখেছিলাম। অনেকটা সময় ধরেই ভেবেছি তারপর এই সিদ্ধান্ত নিয়েছি। ভেবে দেখেছি এটাই থেমে যাওয়ার সঠিক সময়।'

ভারতীয় দলের ফুটবলার বা অধিনায়ক হিসেবে সব লক্ষ্য কি পূরণ করতে পেরেছেন নিজের কেরিয়ারে? এই প্রসঙ্গে সুনীলের জবাব, 'আমি বড় বা দীর্ঘকালীন কোনও লক্ষ্য কোনও দিনই রাখিনি। কখনও ভেবেছি এশিয়া কাপে যোগ্যতা অর্জন করতে হবে কখনও ভেবেছি এশিয়া কাপে ভালো খেলতে হবে। আপাতত আমার লক্ষ্য বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছানো।'
সুনীলের সংযোজন, 'চোটের জন্য আমি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ আমি খেলতে পারেনি। আমাদের এখন সব ম্যাচ ফোকাস কুয়েত ম্যাচ ঘিরে, ৮ জুনের পর আমি একটা বিরতি নেব, পরিবারের সঙ্গে সময় কাটাব।জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে বেঙ্গালুরু এফসির প্রাক মরশুম প্রস্তুতি শুরু হবে।'
অবসরের কথা শুধু স্টিমাচ বা পরিবারের সদস্যদেরই নয় একইসঙ্গে বিরাট কোহলিকেও জানান। সুনীলের কথায়, 'আমি কোচকে গিয়ে অবসরের কথা জানাই, সে আমার দিকটা বোঝে। পাশাপাশি আমি বিরাট কোহলিকে জানিয়েছিলাম কারণ ও আমার খুব প্রিয় এক মানুষ।' নিজের সাফল্যের জন্য পরিবার থেকে কোচ, সতীর্থ ফুটবলার প্রত্যেকে কৃতিত্ব দিয়েছেন ছেত্রী।
-
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার












Click it and Unblock the Notifications