Igor Stimac: চার বছরে কতটা এগিয়ে নিয়ে গেলেন ভারতীয় ফুটবলকে? এক নজরে দেখুন কোচ স্টিমাচের পারফরম্যান্স
একরাশ স্বপ্ন নিয়ে চলতি বছরে এএফসি এশিয়ান কাপে অংশ নিয়েছিল ভারত। কিন্তু প্রথম দুই ম্যাচে হেরে খাদের কিনাড়ায় সুনীল ছেত্রীরা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ০-২ গোলে হারতে হয়েছিল, বৃহস্পতিবার উজবেকিস্তানের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স আরও খারাপ। ৩ গোলে হেরে কার্যত বিদায় ঘণ্টা বেজে গিয়েছে ব্লু ব্রিগেডের। কিন্তু কঠিন কঠিন পরিস্থিতিতেও হাল ছাড়তে নারাজ স্টিমাচ।
ক্রোয়েশিয়ার বিশ্বকাপারকে ২০১৯ সালে ভারতীয় দলের কোচে দায়িত্ব দেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ২০১৯ সালে ১৫ মে স্টিফেন কনস্ট্যানটাইনের উত্তরসূরী হন ইগর। চার বছর অতিক্রান্ত, ইগরের আমলে কেমন পারফরম্যান্স করল ভারতীয় দল? কতগুলি ট্রফিই বা ঘরে এল? সেই পরিসংখ্যানই তুলে ধরা হচ্ছে এই প্রতিবেদনে।

২০১৯ সালে কিংস কাপ ছিল ইগরের প্রথম টুর্নামেন্ট। সেই ম্যাচে তৃতীয় স্থানে থেকেই ভারত শেষ করে।ইগরের কোচিংয়ে ২০১৯ সালে সুনীীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারত ছিল গ্রুপ এ-তে। সেই টুর্নামেন্টে গ্রুপ লিগ থেকে বিদায় নিলেও ভারতের পারফরম্যান্স ছিল নজরকাড়া।
ব্লু ব্রিগেডের প্রতিপক্ষ ছিল বাহারিন, তাইল্যান্ড ও সংযক্ত আরব আমিরশাহি। প্রথম ম্যাচে তাইল্যান্ডকে ৪-১ গোলে হারায় ভারত। দ্বিতীয় ম্যাচে সংযক্ত আরব আমিরশাহির কাছে ০-২ গোলে হারে ভারত। তৃতীয় ম্যাচে বাহারিনের কাছে ০-১ গোলে হেরে নক আউট উঠার স্বপ্ন শেষ হয় ভারতের।
২০২২ সালে কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে হতাশাজনক পারফরম্যান্স করে ভারত। একমাত্র ঘরের মাঠে আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেছিল। তবে এএএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে খেলার সুযোগ পায় ভারত। কম্বোডিয়া, আফগানিস্তান, হংকংয়ের মতো দলকে হারিয়ে ২০২৪ সালের এএফসি এশিয়ান কাপের খেলার টিকিট পায় ভারত।
২০২৩ সালে কিংস কাপ, মারডেকা কাপের মতো টুর্নামেন্টে অংশ নিলেও সাফল্য পায়নি ইগরের ভারত। এরইমধ্যে জ্যোতিষ বিতর্কেও জড়িয়েছেন। যখন দায়িত্ব নিয়েছিলেন তখন ভারতের স্থান ছিল ১০৮ নম্বরে। বর্তমানে ভারত ফিফা ক্রম তালিকায় ১০২, তাঁর আমলে একবার প্রথম ১০০-র মধ্যে জায়গা করতে পেরেছিল ভারত।
তারপরও ২০২৬ সাল পর্যন্ত তাঁর কোচিংয়ের মেয়াদ বৃদ্ধি করেছে ফেডারেশন। তবে এএফসি এশিয়ান কাপে তাঁর পারফরম্যান্সের পর ফেডারেশনকে কিন্তু ইগরকে নিয়ে আরও একবার ভাবনা চিন্তা করতে হবে।
Let ourselves down last night.
— Igor Štimac (@stimac_igor) January 19, 2024
We slipped up early and didn’t give ourselves a chance to stick to the game plan. We knew Uzbekistan’s attack will be trickier than Australia, and didn’t deal with it well in the first half.
Disappointed but not giving up, more work to do 🙏🏻🇮🇳 pic.twitter.com/AzpsuiZ1EM
শুক্রবার সমাজমাধ্যমে ইগর লিখেছেন, শেষ ম্যাচে আমরা নিজেদের হতাশ করেছি। আমরা তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম এবং নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের সেভাবে সুযোগ পাইনি। আমরা জানতাম উজবেকিস্তানের আক্রমণ অস্ট্রেলিয়ার চেয়েও কৌশলী হবে, এবং প্রথমার্ধে ভালোভাবে তাদের আক্রমণ প্রতিহত করতে পারিনি। হতাশ হয়েছি। কিন্তু হাল ছাড়ছেন না, আরও কাজ করতে হবে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications