Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিশ্বকাপ ফাইনাল ঘিরে উত্তেজনার চোরাস্রোত শৈলশহর দার্জিলিংয়ে, তৈরি তিলোত্তমাও,কিছুটা ব্যতিক্রমী চিত্র চন্দননগরে

বিশ্বকাপ ফাইনাল ঘিরে উত্তেজনার চোরাস্রোত শৈলশহর দার্জিলিংয়ে, তৈরি তিলোত্তমাও,কিছুটা ব্যতিক্রমী চিত্র চন্দননগরে

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২-এর ফাইনাল ঘিরে তুঙ্গে উন্মাদনা। সারা বিশ্ব ফুটবল জ্বরে কাঁপছে। কেরিয়ারের শেষ বিশ্বকাপ কি জিততে পারবেন লিওনেল মেসি, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন ফুটবল প্রেমীদের কাছে। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অগুণিচ ফুটবলপ্রেমীর মতোই বিশ্বকাপ ফাইনালকে ঘিরে মেতে উঠেছে ফুটবলপ্রেমী বাঙালি। ভারতীয় ফুটবল মক্কায় বিশ্বকাপ ফাইনালকে ঘিরে উন্মাদনার চোরা স্রোত বইবে তাও কি কখনও হতে পারে!

বিশ্বকাপ ফাইনাল ঘিরে উত্তেজনার চোরাস্রোত শৈলশহর দার্জিলিংয়ে, তৈরি তিলোত্তমাও,কিছুটা ব্যতিক্রমী চিত্র চন্দননগরে

বিশ্বকাপের শুরু থেকেই তিলোত্তমা সহ বাংলার বিভিন্ন প্রান্ত ছেয়ে গিয়েছিল বিশ্বকাপের রঙে। পাড়ায় পাড়ায় ঝুলছে ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা। কোথাও আবার শোভা পাচ্ছে পর্তুগালের পতাকা। ব্রাজিল বা পর্তুগাল ছিটকে গেলেও তাদের সমর্থকেরা এখনও ঝুলিয়ে রেখেছে প্রিয় দেশের পতাকা। তবে, সবের মধ্যমণি হয়ে বিরাজ করছে আর্জেন্টিনার পতাকা। নীল - সাদা দুই রঙা এই পতাকা বাঁকুড়া থেকে বারাসাত, দার্জিলিং থেকে দিনাজপুর সর্বত্র বিরাজমান। বিশ্বকাপ ফাইনালের আবেগ যতটা রয়েছে সমতলে ততটাই আছড়ে পড়েছে পাহাড়ে।

বিশ্বকাপ ফাইনাল ঘিরে উত্তেজনার চোরাস্রোত শৈলশহর দার্জিলিংয়ে, তৈরি তিলোত্তমাও,কিছুটা ব্যতিক্রমী চিত্র চন্দননগরে

বিশ্বকাপ ফাইনালে উত্তেজনায় ফুটছে শৈলশহর দার্জিলিং। বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটা দলের পতাকায় মুড়ে ফেলা হয়েছে গোটা ম্যাল। চকবাজার থেকে চৌরাস্তা জুড়ে শুধুই আর্জেন্টিনার পতাকায় ছয়লাপ। বিভিন্ন জার্সির দোকানে এবং ম্যালরোডের ধারে আর্জেন্টিনার জার্সি পতাকা নিয়ে দাঁড়ানো বিক্রেতাদের বিক্রি বেড়েছে ব্যাপক ভাবে। বিশ্বকাপ ফাইনালে পাহাড়ের সম্পূর্ণ সমর্থন যে আর্জেন্টিনার দিকে থাকবে তা তার ২৪ ঘণ্টা আগে থেকেই পরিষ্কার হয়ে গিয়েছ। উল্লেখ্য, বিশ্বকাপ ফাইনাল জায়ান্ট স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করা হয়েছে ম্যালে। যার ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকেরাও বড় ক্রিনে উপভোগ করবেন আর্জেন্টিনা বনাম ফ্রান্স বিশ্বকাপ। শিলিগুডির আর্জেন্টিনার সমর্থকেরা শহরের বিভিন্ন প্রান্তে বড় বড় হোডিং কাটআউট লাগিয়েছেন লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ফুটবলের অমর নক্ষত্র দিয়েগো মারাদোনার। পুরসভার পক্ষ থেকে এই ম্যাচের জন্য বাঘাযতীন পার্কে বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন।

বিশ্বকাপ ফাইনাল ঘিরে উত্তেজনার চোরাস্রোত শৈলশহর দার্জিলিংয়ে, তৈরি তিলোত্তমাও,কিছুটা ব্যতিক্রমী চিত্র চন্দননগরে

বিশ্বকাপের একটুকরো ফ্যান জোন যেন তৈরি হয়েছে বাঘাযতীন পার্কে। এই পার্কে লাগানো হয়েছে বিভিন্ন দেশের জাতীয় পতাকা, এ ছাড়া ম্যাচের আগে বিশ্বকাপ ফুটবল সংক্রান্ত ক্যইজের ব্যবস্থা করা হয়েছে। এই ক্যুইজ প্রতিযোগীতায় অংশ নিতে পারবেন খেলা দেখতে আসা ফুটবলপ্রেমীরা। উত্তরবঙ্গের ফুটবপ্রেমীদের জন্য বাঘাযতীন পার্কের গেট উন্মুক্ত করা হবে সন্ধ্যা সাড়ে ৬টার সময়ে।

বিশ্বকাপ ফাইনাল ঘিরে উত্তেজনার চোরাস্রোত শৈলশহর দার্জিলিংয়ে, তৈরি তিলোত্তমাও,কিছুটা ব্যতিক্রমী চিত্র চন্দননগরে

দার্জিলিং থেকে ৬৫৮ কিমি দূরে অবস্থিত পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও ছবিটা একই রকম। তবে, উত্তরবঙ্গে যেমন একচেটিয়া আধিপত্য রয়েছে আর্জেন্টনার তেমনটা নেই কলকাতায়। যদিও সিংবভাগ আর্জেন্টিনার দখলেই রয়েছে ফুটবল মক্কা। কলকাতা এবং শহরতলীর বিভিন্ন স্থান আর্জেন্টনার এই ম্যাচকে ঘিরে সেজে উঠেছে। পাড়ায় পাড়ায় একাধিক ক্লাবে জায়ান্ট স্ক্রিন বসেছে। হাওড়ার সুভাষ সঙ্ঘের মাঠে সুবিশাল জায়ান্ট স্ক্রিন বসেছে এই ম্যাচের জন্য। সাঁকরাইল, মৌড়িগ্রামের বিভিন্না আর্জেন্টাইন ফ্যান ক্লাবের সদস্যরা যৌথ ভাবে এই আয়জন করেছেন। তবে, কিছুটা ভিন্ন চিত্র চন্দননগর মানকুণ্ডুর দিকে। ফরাসি ফুটবল দলের প্রতি বরাবরই দুর্বলতা রয়েছে চন্দননগরবাসীর। বিশ্বকাপে যেখানে অধিকাংশ ফুটবলপ্রেমীর সমর্থন থাকে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার দিকে সেখানে বরাবরই চন্দননগরের সমর্থন থেকে ফ্রান্সের দিকে। আজ নতুন নয়, বিশ্বকাপ হোক কিংবা ইউরো চন্দননগরবাসী সমর্থন জানিয়েছে ফ্রান্স। যদিও এর নেপথ্যে রয়েছে অতীত ইতিহাসও। চন্দননগর দীর্ঘ দিন ছিল ফরাসি উপনিবেশ। ফলে ফ্রান্সের প্রতি চন্দননগরের মানুষদের একটা দুর্বলতা এবং ভালবাসা রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+