ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর সাদিও মানের অভাবই প্রকট হয়ে উঠছে সেনেগাল শিবিরে
ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর সাদিও মানের অভাবই প্রকট হয়ে উঠছে সেনেগাল শিবিরে
বিশ্বকাপের শুরু থেকেই সেনেগালের কোচ আলিউ সিসে বলে আসছিলেন, সাদিও মানের না থাকা দেশের জন্য বড় ধাক্কা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে হারের পর সেই একই কথা বললেন আফ্রিকার দেশটির কোচ। মানেকে ছাড়াই সেনেগাল দল গ্রুপের বাধা টপকে প্রি-কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে ছিল কিন্তু ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শেষ পর্যন্ত তাঁরা পারল না।

এই মুহূর্তে আফ্রিকার সেরা ফুটবলার সাদিও মানে। আফ্রিকার সেরা ফুটবলারের বর্ষসেরা পুরস্কারও পেয়েছেন তিনি। মানে ছিটকে যাওয়ার পর অনেকটাই সেনেগালকে নিয়ে আশা কমে গিয়েিল। কিন্তু সীমিত ক্ষমতার মধ্যেই দলটি নিজেদের সাধ্যমতো লড়াই করে। ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পর আলিউ সিসে বলেছেন, "আমি পুরো টুর্নামেন্ট জুড়েই বলে এসেছি ওর না থাকা আমাদের কাছে বড় ধাক্কা। ওই মানের কোনও ফুটবলারকে হারানোর পর কাজটা অনেকটা কঠিন হয়ে যায়।"
এই বছরের শুরুর দিকে প্রথমবার আফ্রিকা নেশনস লিগ চ্যাম্পিয়ন হয় সেনেগাল। সাদিও মানের অনুপস্থিতিতে সেনেগালকে এগোতে হলে নিজেদের ছাপিয়ে যেতে হতো সেনেগালের গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি এবং ডিফেন্ডার কালিদৌ কৌলিবেলি। বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে হেরে অভিযান শুরু করেছিল সেনেগাল। এর পর আয়োজক দেশে কাতার এবং গ্রুপের শেষ ম্যাচে ইকুয়েডারকে পরাজিত করে নক-আউট পর্যায় যায় সেনেগাল।
সেনেগালের কোচ সিসে আরও বলেছেন, "আফ্রিকার চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা দীর্ঘ সময় খেটেছি। কিন্তু এখানে আমরা সেরা পাঁচটি দলের মধ্যে একটি দলের মুখোমুখি হয়েছিলাম এবং আমার মনে হয় আজ আপনারা ফারাকটা দেখতে পেয়েছেন। আমরা খুব ভাল একটা ইংল্যান্ডের দলের বিরুদ্ধে খেলেছি এবং এই চ্যালেঞ্জে তাদেরর শারীরিক দক্ষতার দিকটাও আপনারা দেখেছেন। তার সঙ্গে আমরা ততটা ভাল খেলতে পারিনি যতটা ভাল আমাদের খেলার কথা ছিল।"
-
জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক! লকডাউনের জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কী বললেন হরদীপ সিং পুরী? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন












Click it and Unblock the Notifications