Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

FIFA WC Qualification: কলকাতা ব্রাত্যই, ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জ‌ন পর্বের ম্যাচ হবে পূর্ব ভারতের দুই শহরে

ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ কোথায় খেলবে ভারতীয় ফুটবল দল? শনিবারই তা চূড়ান্ত করে ফেলল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের জন্য যৌথভাবে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে হবে ভারতকে।

ভারত রয়েছে 'এ' গ্রুপে। ভারতের গ্রুপে রয়েছে কাতার ও কুয়েত। এছাড়াও থাকবে আফগানিস্তান অথবা মঙ্গোলিয়ার মধ্যে যে কোনও একটি দল। এই দুই দলের মধ্যে প্লে-অফ ম্যাচে যারা জিতবে, তারা। ভারত সরাসরি খেলবে দ্বিতীয় রাউন্ড থেকে। যেহেতু ভারত এখন এশিয়ার ১৮ নম্বর দল, তাই তাদের সরাসরি দ্বিতীয় রাউন্ড থেকে খেলার অধিকার দেওয়া হয়েছে।

ভারত

ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জ‌ন পর্বের ম্যাচগুলির ভেন্যু শনিবারই ঘোষণা করে দিল এআইএফএফ। দুটি ভেন্যুতে হবে চারটি ম্যাচ। ম্যাচ গুলি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে ওডিশা এবং আসামকে।

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এবং গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে হবে ম্যাচ গুলি। পূর্ব ভারত চারটি ম্যাচ পেলেও ব্রাত্যই থাকল কলকাতা। দেশের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম যুবভারতী ক্রীড়াঙ্গনে কোনও ম্যাচ দেওয়া হয়নি।

ভারত

আগামী ১৬ নভেম্বর কুয়েত এবং ২১ নভেম্বর কাতারের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। এই দুটি ম্যাচ হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। এরপর আগামী বছর মার্চ মাসে আবার দুটি ম্যাচ খেলবে সুনীল ছেত্রীরা। সেই ম্যাচ দুটি হবে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে।

শনিবার ফেডারেশনের পক্ষ থেকে একটি বিবৃতিতে সচিব শাজি প্রভাকরণ বলেন, 'আমরা আসাম এব্ং ওডিশা ফুটবল সংস্থাকে শুভেচ্ছা জানাচ্ছি সফলভাবে বিড করার জন্য। বিশ্বমানের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই দুটি ভেন্যুতে। রাজ্য সরকারের পক্ষ থেকেও সব ধরণের সহযোগিতা আশা করছি।'

ভারত

ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জ‌ন পর্বের ম্যাচগুলির আগে ভারতকে খেলতে হবে এশিয়ান গেমসেও। সুনীল ছেত্রীদের সঙ্গে গ্রুপ এ-তে রয়েছে আয়োজক দেশ চিন। বাকি দুই দেশ বাংলাদেশ ও মায়ানমার। এই গ্রুপের সূচি অনুসারে, ১৯ সেপ্টেম্বর- ভারত বনাম চিন (ভারতীয় সময় বিকাল ৫টা),২১ সেপ্টেম্বর- ভারত বনাম বাংলাদেশ (ভারতীয় সময় দুপুর দেড়টা),২৪ সেপ্টেম্বর- ভারত বনাম মায়ানমার (ভারতীয় সময় বিকাল ৫টা)।

পুরুষদের শেষ ষোলোর ম্যাচ হওয়ার কথা ২৭ ও ২৮ সেপ্টেম্বর। ১ অক্টোবর হবে চারটি কোয়ার্টার ফাইনাল। ৪ অক্টোবর হবে দু'টি সেমিফাইনাল। ফাইনাল হওয়ার কথা ৭ অক্টোবর। সে দিনই হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ। এছাড়াও কিংস কাপ, মারডেকার মতো একাধিক টুর্নামেন্ট রয়েছে ভারতীয় দলের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+