দুই গোলে পিছিয়ে থেকে সার্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ড্র ক্যামেরুনের
দুই গোলে পিছিয়ে থেকে ক্যামেরুনের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ড্র ক্যামেরুনের
কাতার বিশ্বকাপে মরণ-বাঁচন ম্যাচে সোমবার মুখোমুখি হয়েছিল গ্রুপ 'জি'-এর দুই দল ক্যামেরুন এবং সার্বিয়া। বিশ্বকাপে টিকে থাকতে হলে দুই দলেরই এই ম্যাচ থেকে নূনতম এক পয়েন্ট হলেও প্রয়োজন ছিল। ছয় গোলের ম্যাচের কোনও ফলাফল বের না হলেও এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ দেখল সমর্থকেরা।

বিশ্বকাপে প্রবল ভাবে টিকে থাকার জন্য এই ম্যাচ থেকে দুই দলেরই প্রয়োজন ছিল জয়। ফলে এক ইঞ্জি জমি কেউ কাউকে ছাড়েনি পুরো ম্যাচে। মরিয়া লড়াই চলেছে পুরো ৯০ মিনিট ধরে। ম্যাচের ২৯ মিনিটে খেলার গতির বিরুদ্ধে ১-০ গোলে ক্যামেরুনকে এগিয়ে দেন দলটির ডিফেন্ডার জিন-চার্লস ক্যাসটিলেটো। তবে লিড প্রথমার্ধের শেষ পর্যন্ত বজায় রাখতে পারেনি ক্যামেরুন। বরং প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জোড়া গোল হজম করে ম্যাচে পিছিয়ে পড়ে রজার মিল্লার দেশের দলটি। ৪৫+১ মিনিটে ডুসান টাডিচের পাস থেকে স্ট্রাহিনজা পাভলোভিচের পাস গোলের সৌজন্যে সমতায় ফেরে সার্বিয়া। এই গোলের দুই মিনিটের মধ্যে মধ্যে দ্বিতীয় গোলটি পায় সার্বিয়াকে এগিয়ে দেয় মিলানকোভিচ। ৪৫+৩ মিনিটে আন্দ্রিজা জিভকোভিচের পাস থেকে সার্জে মিলানকোভিচ-সাভিচ গোল করে এগিয়ে দেন ফেরান সার্বিয়াকে।
দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটের মধ্যে আলেক্সজান্ডার মিত্রভিচের গোলে নিজেদের পক্ষে ব্যবধান বাড়িয়ে সার্বিয়া করে ৩-১। দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ক্যামেরুন। একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে দলকে সমতায় ফিরিয়ে আনার জন্য। সফলও হয় রজার মিল্লার দেশ। ৬৪ মিনিটে জিন-চার্লস ক্যাস্টিলেটোর পাস থেকে ভিনসেন্ট আবুবাকার গোল করে ব্যবধান কমান ক্যামেরুনের পক্ষে। দুই মিনিটের মধ্যে আরও একটি গোল পায় ক্যামেরুন। ৬৬ মিনিটে ভিনসেন্ট আবুবাকরের পাস থেকে এরিক ম্যাক্সিম চৌপ-মোতিং গোল করে ক্যামেরুনকে সমতায় ফেরায়।
এই ম্যাচ ড্র হওয়ায় কোনও দলই ছিটকে গেল না বিশ্বকাপ থেকে। পরবর্তী ম্যাচে ক্যামেরুন এবং সার্বিয়াকে জিততেই হবে পরবর্তী রাউন্ডে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। তবে, সেখানেও বিভিন্ন রকম সমীকরণ রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications