পেলের কফিনের পাশে নিজস্বী তুলে সমালোচনার ঝড়ের মুখে ফিফা সভাপতি! ভাইরাল ছবিটি দেখুন
পেলের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছিল স্যান্টোসে। সাধারণ মানুষের সঙ্গে সেখানে উপস্থিত হয়েছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যেই ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সবকিছু ঠিকঠাকই চলছিল। যদিও একটি ছবি ভাইরাল হতেই প্রবল সমালোচনার মুখে পড়লেন ফিফা সভাপতি।

ভিলা বেলমিরো স্টেডিয়ামে পেলের দেহ শায়িত রাখা হয়েছিল। লাইন দিয়ে দাঁড়িয়ে সেখানে ব্রাজিলের প্রয়াত কিংবদন্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করছিলেন ফুটবলপ্রেমীরা। শেষবার চোখের দেখা দেখতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন অনেকেই। কোলন ক্যানসারের সঙ্গে যুদ্ধে হেরে গত বৃহস্পতিবার ৮২ বছর বয়সে প্রয়াত হন ফুটবল সম্রাট।
Infantino pulls out his mobile to take a selfie in front of #Pelé lying in his coffin according to the report below. What a disgrace. https://t.co/g9HCbgPJ6A
— Bonita Mersiades (@bonitamersiades) January 3, 2023
এই স্টেডিয়ামেই পেলের প্রতি শ্রদ্ধা জানাতে পৌঁছে গিয়েছিলেন ইনফান্তিনো। পেলের স্ত্রী মার্সিয়া আওকির সঙ্গে কথা বলেন। সমবেদনা জানান পেলের সন্তানদেরও। আর তারপরেই ফিফা সভাপতি যা ঘটালেন, তাতে শুরু হয়েছে জোর বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, পেলের কফিনের পাশে দাঁড়িয়ে ইনফান্তিনো সেলফি তুলছেন! স্যান্টোসে একদা পেলের সতীর্থ লিমার সঙ্গে ছবি তোলেন। যা দেখে ফুটবলপ্রেমীরা ফিফা সভাপতির প্রবল সমালোচনায় সরব হয়েছেন।
#FIFA president #Infantino taking a selfie with soccer hero #Pele .
— Marja Crotty-v Hoorn (@crottvh) January 3, 2023
Absolutely shameful❗️
You should resign NOW❗️ pic.twitter.com/jNmAhJrQbr
যেখানে পেলের প্রয়াণে সকলে বিমর্ষ, ফিফা সভাপতি হয়ে সেই জায়গাটিকেই কী করে সেলফি তোলার জায়গা হিসেবে বেছে নিলেন ইনফান্তিনো, সেই প্রশ্নই জোরালোভাবে উঠেছে। দেশনায়কের কফিনের পাশে দাঁড়িয়ে ফিফা সভাপতির এহেন কাজ মানতে পারছেন না ব্রাজিলবাসী। যদিও পেলেকে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ইনফান্তিনো ফিফার সদস্য ২১১টি দেশকে আহ্বান জানান, যে কোনও একটি স্টেডিয়ামকে পেলের নামাঙ্কিত করে তিনবারের বিশ্বজয়ীর প্রতি সম্মান জানানোর জন্য। যাতে ভবিষ্যৎ প্রজন্মও পেলের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবে। পেলেকে অমর বলেও আখ্যায়িত করেন ফিফা সভাপতি। মঙ্গলবার পেলের কফিন স্যান্টোসের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। ইকুমেনিক্যাল মেমোরিয়াল নেক্রোপলিস সিমেট্রিতে পেলেকে সমাহিত করার বন্দোবস্ত করা হয়েছে।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications