Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Euro Cup 2024: ইউরো কাপে আর খেলবেন না! ফ্রান্স দ্বৈরথের আগে বড় ঘোষণা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

Euro Cup 2024: ইউরো কাপ আর খেলবেন না। জানিয়ে দিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০১৬ সালে ইউরো জিতেছিল পর্তুগাল। এবারের টুর্নামেন্টে পর্তুগাল পৌঁছেছে শেষ আটে।

কোয়ার্টার ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম কিলিয়ান এমবাপে দ্বৈরথের অপেক্ষায় ফুটবলবিশ্ব। তার আগে বড় ঘোষণা সিআর সেভেনের।

Euro Cup 2024
Getty Images
Euro Cup 2024

জল্পনা চলছিল অনেক দিন ধরেই। রোনাল্ডো তাতে ইতি টেনে জানিয়ে দিলেন জার্মানিতে চলতি ইউরো কাপই তাঁর কেরিয়ারের শেষ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ। উল্লেখ্য, পরের ইউরো হবে চার বছর পর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে। তখন রোনাল্ডোর বয়স হবে ৪৩।

ইতিমধ্যেই চলতি ইউরো কাপ খেলে রেকর্ড গড়েছেন রোনাল্ডো। বিশ্বের আর কেউ ইউরো কাপ তাঁর মতো ৬ বার খেলতে পারেননি। রোনাল্ডো পর্তুগালের একটি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এটা যে আমার শেষ ইউরো তা নিয়ে আমার মনে কোনও সংশয়ই নেই। তবে এই বিষয়টি আমাকে মোটেই আবেগাপ্লুত করছে না।

ফুটবল ঘিরে একইরকম উদ্দীপনা অনুভব করেন রোনাল্ডো। তাঁর পরিবার এখন রয়েছে জার্মানিতে। সমর্থকদের দেখেও চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে তিনি যে উদ্বুদ্ধ, সে কথাও জানাতে ভোলেননি। উল্লেখ্য, রোনাল্ডো প্রথম ইউরো কাপ খেলেন ২০০৩ সালে। ইউরো জেতেন ২০১৬ সালে। রোনাল্ডোর আন্তর্জাতিক গোলের সংখ্যা ১৩০, যা বিশ্বে সর্বাধিক।

রোনাল্ডো জানান, দেশের হয়ে ২০ বছর ধরে খেলছেন। জাতীয় দলের হয়ে খেলে সমর্থকদের, পরিবারকে, বিশেষ করে সন্তানদের আনন্দ দিতে পারাই তাঁর কাছে বড় মোটিভেশন। তাঁর মনের জোর যে কতটা বড় তার প্রমাণ মিলেছে স্লোভেনিয়ার বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে।

ম্যাচের ১১৪ মিনিটের মাথায় তাঁর পেনাল্টি রুখে দিয়েছিলেন ইয়ান অবলাক। তারপরেও পেনাল্টি শ্যুটআউটে রোনাল্ডোই প্রথম শটটি নিতে যান এবং গোল করেন। তবে পেনাল্টি মিসের পর কান্নায় ভেঙে পড়েছিলেন রোনাল্ডো।

ম্যাচের শেষে তিনি বলেন, এটাই ফুটবল। যাঁরা চেষ্টা করে তাঁরাই ব্যর্থ হয়। আমি দেশের হয়ে সব সময় সেরাটা সুনিশ্চিত করতে চাই। তাতে আমি সফল হই বা ব্যর্থ। সে কারণেই আমি পেনাল্টি মিস করাও দলের হয়ে প্রথম গোলটি করতে গিয়েছি। কারণ দলের স্বার্থে দায়িত্ব নিতেই হবে। ভয় পেলে চলবে না।

রোনাল্ডোর কথায়, আমি সব কিছুর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকি। কখনও ঠিক করি, কখনও হয়তো সঠিকটা করতে পারি না। কিন্তু আমার নামার সঙ্গে হাল ছেড়ে দেওয়ার বিষয়টি যায় না। রোনাল্ডো গতকাল পেনাল্টি শ্যুটআউট থেকে গোল করলেও এখনও ম্যাচ চলাকালীন গোল করতে পারেননি। উল্লেখ্য, ইউরো কাপে সবচেয়ে বেশি ১৪টি গোল করার রেকর্ড রয়েছে রোনাল্ডোর দখলেই।

গোল না পেলেও চিন্তিত নন সিআর সেভেন। তিনি বলেন, গোল না পেলে হতাশ লাগে। কিন্তু এটাই ফুটবল। ম্যাচের ফলাফল ইতিবাচক হলো কিনা সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চলতি বছরেই ক্লাবের হয়ে দুটি টুর্নামেন্টের পেনাল্টি শ্যুটআউটে হেরেছি, আজ জিতলাম। যোগ্য দল হিসেবেই জিতেছে পর্তুগাল।

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স সামনে। রোনাল্ডো বলেন, ফ্রান্সের বিরুদ্ধে কঠিন ম্যাচ অপেক্ষা করছে। জার্মানি ও স্পেনের সঙ্গে এই টুর্নামেন্টে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে তাদের ধরা হয়েছে। কিন্তু ফুটবল মাঠে যুদ্ধের জন্য আমরা প্রস্তুত। আমরা ভালো খেলছি। স্লোভেনিয়ার বিরুদ্ধে জয় এনার্জি বাড়াবে। শেষ অবধি আমরা লড়াই চালাব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+