Euro Cup 2024: এগিয়ে গিয়েও জয় অধরাই, আলবেনিয়ার বিরুদ্ধে ড্র করে চাপে লুকা মদ্রিচরা
ইউরো কাপের প্রবল চাপে ক্রোয়েশিয়া। স্পেনের বিরুদ্ধে হারের পর আলবেনিয়ার বিরুদ্ধেও জয় অধরাই থাকল ক্রোটদের। লুকা মদ্রিচরা দ্বিতীয় ম্যাচে আলবেনিয়ার বিরুদ্ধে ড্র করল ২-২ গোলে।
প্রথম ম্যাচে স্পেনের কাছে ৩ গোলে পরাজয়ের পর ইউরো কাপের লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচ ছিল ক্রোয়েশিয়ার কাছে ডু অর ডাই। কিছুটা আক্রমণাত্বক ছকেই দল সাজায় ক্রোয়েশিয়া। চারজন রক্ষণে থাকলেও মাঝমাঠে তিন ফুটবলারকে রাখেন ক্রোট কোচ, সামন খেলা তিন ফুটবলারকে। ৪-৩-৩ ছকে দল সাজান তিনি। অন্যদিকে আলবেনিয়া ৪-২-৩-১ ছকে খেলতে শুরু করে।

প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেননি লুকা মদ্রিচরা। ফলে গোলের সুযোগও কম তৈরি হয়েছিল তাদের জন্য। প্রথমার্ধ শেষে ১ গোলে পিছিয়েই মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই লোভরো মাজেরকে তুলে নিয়ে লুকা সুসিসকে নামান ক্রোয়েশিয়া কোচ।এরপরই ধীরে ধীরে খেলায় ফিরতে থাকে ক্রোয়েশিয়া।
তবে আলবেনিয়া ডিফেন্স জমাট করে ফেলায় গোল আসছিল না। অবশেষে ৭৪ মিনিটে আন্দ্রেজগোল করে ক্রোটদের সমতায় ফেরালেন। আন্দ্রেজ ক্রামারিচ প্রাথমিকভাবে বুদিমিরের থেকে বক্সের বাঁ-দিকে বলটা পান। আর তারপর ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বলটা আলবানিয়ার জালে জড়িয়ে দেন। ১-১ হয়ে যায় খেলার ফল।
এরপর দুই মিনিটের মধ্যেই লিড নিস ক্রোয়েশিয়া। আলবেনিয়ার ক্লালুসের আত্মঘাতী গোলে ২-১ গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।সুসিচের গোলমুখী শটটা গোলের সামনে থেকে ক্লিয়ার করে দেন আলবানিয়ার ডিফেন্ডার। কিন্তু সেটা গোলের দিকে মুখ করে আসা ক্লজ গজাসুলার পায়ে লেগে জালে জড়িয়ে যায়। এরপর বাকি সময় ডিফেন্স জমাট করে তিন পয়েন্ট প্রায় নিশ্চিত করেই ফেলেছিল ক্রোয়েশিয়া।
কিন্তু ম্যাচের একেবারে অন্তিম লগ্নে আলবেনিোয়াকে সমতায় ফেরালেন সেই ক্লালুসই। ফলে নিশ্চিত তিন পয়েন্ট হাতছাড়া হয়ে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল লুকা মদ্রিচদের।
'গ্রুপ অফ ডেথ'-র শীর্ষে আছে স্পেন। একটি ম্যাচ খেলে স্পেনের আছে তিন পয়েন্ট। একটি ম্যাচে ইতালির ঝুলিতেও তিন পয়েন্ট আছে। গোলপার্থক্যে দুইয়ে আছে। তিন নম্বরে আলবেনিয়া। দুটি ম্যাচের শেষে ঝুলিতে আছে এক পয়েন্ট। দুই ম্যাচে ক্রোয়েশিয়ারও পয়েন্ট এক।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন?












Click it and Unblock the Notifications