Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Euro Cup 2024: ইউক্রেনের কাছে আটকে গেল বেলজিয়াম, গ্রুপ ‘ই’ থেকে প্রি-কোয়ার্টারে গেল কোন দলগুলি?

বুধবার ইউরো কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হয় বেলজিয়াম। ইউক্রেনের বিরুদ্ধে ম্যাচে ৪-২-৩-১ ছকেই খেলতে শুরু করে বেলজিয়াম। অন্যদিকে ৫-৩-২ ফর্মেশনে দল নামায় ইউক্রেন। প্রতিপক্ষ দলের আক্রমণভাগ বেশ শক্তিশালী। তাই লুকাকু-কেভিন দ্য ব্রুইনাদের বিরুদ্ধে ডিফেন্সকে শক্তপোক্ত রাখতে চেয়েছিল ইউক্রেন।

ইউরো কাপের প্রথম ম্যাচেই অপ্রত্যশিতভাবে স্লোভাকিয়ার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে রোমানিয়ার বিরুদ্ধে জয় পায় বেলজিয়াম। নকআউটের টিকিট নিশ্চিত করতে এই ম্যাচে শুরু থেকেই জয়ের ‌লক্ষ্যে খেলতে নামে বেলজিয়াম, আক্রমণের চাপ থাকেলও এদিন ইউক্রেন ডিফেন্সও জমাট ছিল। তাই গো‌লের সুযোগ তৈরি করলেও তা থেকে গোল করতে ব্যর্থ হচ্ছিলে‌ন লুকাকুরা।

Euro Cup 2024

খেলার ৩৩ মিনিটে কেভিন দ্য ব্রুইনার ফ্রিকিক একটুর জন্য বাইরে চলে যায়। পাশাপাশি তাঁর একটি শট সেভ করেন ইউক্রেন গোলরক্ষক ট্রুবিন । যদিও পাল্টা আক্রমণে উঠে আসে ইউক্রেনও। বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া হয় তাদেরও।

প্রথম ৪৫ মিনিট ছিল গোলশূন্য, এরপর দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে ঝাঁপায় বেলজিয়াম। কিন্তু গোটা ম্যাচে ইউক্রেনের ডিফেন্স অটুট রইল। শেষ পর্যন্ত লুকাকুকে তু‌লে নিতে বাধ্য হন বেলজিয়াম কোচ। ইউরো কাপের তিন ম্যাচেই গোল পেলেন না দলের তারকা স্ট্রাইকার। গোলশূন্যভাবেই শেষ হল ম্যাচ।

শেষ ম্যাচের আগে গ্রুপের শীর্ষে ছিল বেলজিয়াম। তাই কিছুটা রক্ষণাত্বক ভঙ্গিতেই খেলল বেলজিয়াম। কিছুটা রক্ষণ জমাট রেখে এগোনোর চেষ্টা করল। অন্য দিকে ৩ পয়েন্ট নিয়েও গ্রুপে সবার নীচে ছিল ইউক্রেন। প্রি-কোয়ার্টারে যেতে হলে জয় ছাড়া কোনও বিকল্প ছিল না। ইউক্রেনের তাগিদই বেশি দেখা গেল।

এই গ্রুপের অন্য খেলায় রোমানিয়া বনাম স্লোভাকিয়া ম্যাচ ১-১ গোলে সমাপ্ত হল।২৩ মিনিটে গোল করে এগিয়ে যায় স্লোভাকিয়া। হেডে গোল করেন ওন্দ্রেজ ডুডা। ৩৩ মিনিটের মাথায় ইয়ানিস হাজিকে ফাউল করায় পেনাল্টি পায় রোমানিয়া। ভার প্রযুক্তি ব্যবহার করে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে রোমানিয়াকে সমতায় ফেরালেন ডেনিস ড্রাগুস। দ্বিতীয়ার্ধে কোনও দলই গোল করতে পারেনি, শেষ পর্যন্ত ১-১ গোলেই সমাপ্ত হল এই ম্যাচ।

ফলে গ্রুপ ই থেকে শীর্ষে থেকে প্রি কোয়ার্টারে গেল রোমানিয়া। দ্বিতীয়স্থানেই লিগের লড়াই শেষ করল বেলজিয়াম। এই গ্রুপে চার দলেরই পয়েন্ট ৪। গোল পার্থক্যে সবার উপরে রোমানিয়া, দ্বিতীয়স্থানে বেলজিয়াম। ফলে এই দুই দল সরাসরি ‌নকআউটে জায়গা করেনিল। তিন নম্বরে থাকা স্লোভাকিয়া তৃতীয়স্থান অধিকারী দলের তালিকায় থাকল। কিন্তু একই সংখ্যার পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে সবার নীচে থাকায় বিদায় নিল ইউক্রেন। শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে বেলজিয়াম। কঠিন লড়াই তাদের জন্য অপেক্ষা করছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+