লিয়েন্ডার পেজ ও ঝুলন গোস্বামী পাচ্ছেন ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মান! ইমামির সঙ্গে চুক্তিতে দলের নাম কী হচ্ছে?
ইস্টবেঙ্গল ও ইমামি গোষ্ঠীর চুক্তি যে আগামী মঙ্গলবার স্বাক্ষরিত হবে সে কথা জানানো হয়েছিল আগেই। আজ জানানো হলো কোথায় সাংবাদিক সম্মেলন করে সেই আনুষ্ঠানিক ঘোষণাটি হবে। আগামী মঙ্গলবার বিকেলে মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে 'ইমামি ইস্টবেঙ্গল'-এর সেই বহু প্রতীক্ষিত আত্মপ্রকাশ অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই এই ঘোষণা স্বস্তি দিল ক্লাবের সমর্থকদের।

একইসঙ্গে জানানো হয়েছে, আগামী সোমবার ১ অগাস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে ভারত গৌরব সম্মানে ভূষিত করা হবে অলিম্পিকে পদকজয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেজকে। সম্প্রতি জানানো হয়েছিল, ঝুলন গোস্বামী ওই সম্মান পাবেন। আজ জানানো হয়েছে লিয়েন্ডার কলকাতায় রয়েছেন এবং ঝুলনের সঙ্গে তাঁকেও ভারত গৌরব সম্মান প্রদান করা হবে। সম্প্রতি ইস্টবেঙ্গল মাঠে সেনাবাহিনীর বিরুদ্ধে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচে সিসিএফসির হয়ে পুরো সময় মাঠে ছিলেন লিয়েন্ডার। এবার ইস্টবেঙ্গল ক্লাব তাঁকে সম্মানিত করতে চলেছে।
ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের পরদিনই ইমামির সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর আনুষ্ঠানিকভাবে ইমামি ইস্টবেঙ্গল আত্নপ্রকাশ করবে। ওই দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন লগ্নিকারী সংস্থা ও ইস্টবেঙ্গলের কর্তারা। জানা গিয়েছে, হাজির থাকবেন প্রাক্তন ফুটবলাররাও। ইমামি ইস্টবেঙ্গলের হেড কোচ নিযুক্ত করা হয়েছে ভারতীয় দলের প্রাক্তন ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে। তিনি আইএসএল ও সুপার কাপের জন্য দলকে প্রস্তুত করবেন। বিনো জর্জের প্রশিক্ষণে ইস্টবেঙ্গল কলকাতা লিগ ও ডুরান্ড কাপে খেলবে। তবে চুক্তি সই হতে দেরি হওয়ায় আদৌ কতটা শক্তিশালী দল গড়া সম্ভব তা নিয়ে সংশয় রয়েছে ইস্টবেঙ্গল ভক্তদের মনে।
১ অগাস্ট ক্লাবের ১০৩ তম প্রতিষ্ঠা দিবসে সকাল সাড়ে ১২টায় ইস্টবেঙ্গল স্কুল অব এক্সিলেন্সের খুদেদের নিয়ে ক্লাব পতাকা উত্তোলন করবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিকেল ৫টা থেকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু সম্মাননা প্রদান অনুষ্ঠান। ঝুলন ও পেজ পাবেন ভারত গৌরব সম্মান। ডা. রমেশ চন্দ্র (নাসা) সেন মেমোরিয়াল জীবনকৃতি সম্মান দেওয়া হবে ক্লাবের প্রাক্তন অধিনায়ক গৌতম সরকারকে। ব্যোমকেশ বোস মেমোরিয়াল জীবনকৃতি সম্মানে ভূষিত হবেন ক্লাবের প্রাক্তন অধিনায়ক স্বপন সেনগুপ্ত। অজয় বোস মেমোরিয়াল সাংবাদিক সম্মাননা পাচ্ছেন লোকেন্দ্র প্রতাপ শাহী। পুষ্পেন সরকার মেমোরিয়াল চিত্র সাংবাদিক সম্মাননা তুলে দেওয়া হবে বিশিষ্ট চিত্র সাংবাদিক সুবীর মজুমদারকে। পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল এবং প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল রেফারি-র সম্মাননা তুলে দেওয়া হবে সুপ্রিয় ভট্টাচার্য এবং তপন হালদারকে। রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মানলাভে প্রাপ্ত ২ লক্ষ টাকার আর্থিক পুরস্কার সাধারণ মানুষের চিকিৎসার জন্য দেওয়া হবে লিভার ফাউন্ডেশনকে।
-
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications