Emami East Bengal: আলোচনায় অনূর্ধ্ব-২০ দলের স্ট্রাইকার, মহেশের সঙ্গে চুক্তি বৃদ্ধি চায় ক্লাব
আসন্ন মরসুমে আক্রমণভাগকে শক্তিশালী করতে আরও এক তরুণ স্ট্রাইকার এবার ইমামি ইস্টবেঙ্গেলর নজরে। উদীয়মান ফরোয়ার্ড গুরকিরাত সিংকে আগামী মরসুমে দলে নিতে টার্গেট করেছে ইস্টবেঙ্গল। অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে গত বছর বেশ ভালো পারফর্ম করেন পাঞ্জাব ফুটবলার। ক্লেইটন সিলভার সঙ্গে চুক্তি আগেই করা আছে, পাশাপাশি দলে বেশ কয়েকজন দেশীয় স্ট্রাইকারকেও রাখতে চাইছেন কর্তারা।
অনূর্ধ্ব-২০ ভারতীয় দলের জার্সিতে ৮ ম্যাচে ১১ গোল রয়েছে গুরকিরাতের। গত বছর অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে সোনার বুট জিতেছিলেন এই পাঞ্জাব ফুটবলার। তরুণ এই স্ট্রাইকারকে দলে নিয়ে আক্রমণভাগে বিকল্প বাড়াতে চাইছে লাল হলুদের দল গঠনের কর্তারা।

ফলে তাঁকে নিতে মরিয়া মোহনবাগান সহ একাধিক আইএসএল দল। তাই মহেশকে ধরে রাখার জন্য তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চাইছে ইস্টবেঙ্গল। লেসলী ক্লডিয়াস সরণী থেকে বাইপাসের ধারে ইমামি হাউসে সেই বার্তাই পৌঁছেছে।

বুধবারই জেসন কামিন্সের নাম সরকারিভাবে ঘোষণা করেছে মোহমবাগান। এবার এ লিগে খেলা একজন অস্ট্রেলিয়ান ডিফেন্ডারের সঙ্গে কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, ৩০ জুনের পর হয়তো অজি ডিফেন্ডারের বিষয়টি চূড়ান্ত হতে পারে। এ দিকে ৬ মাসের ক্ষতিপূরণ দিয়ে ইভান গঞ্জালেজকে ছেড়ে দিতে চাইছে লাল হলুদ।

-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications