Durand Cup 2023: মঙ্গলবার সেমিফাইনালের লড়াই ইস্টবেঙ্গলের, নর্থ ইস্টের বিরুদ্ধে কীভাবে ছক সাজাচ্ছেন কুয়াদ্রাত?
শেষ ল্যাপে ডুরান্ড কাপ। কোয়ার্টার ফাইনাল থেকে চারটি দল জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফাইনালে উঠার লড়াই। মঙ্গল সন্ধ্যায় প্রথম সেমিফাইনালে ইমামি ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড। দীর্ঘদিন পর কোনও সর্বভারতীয় টুর্নামেন্টের ফাইনালে উঠার হাতছানি লাল হলুদের সামনে।
কার্লোস কুয়াদ্রাতের কোচিংয়ে বদলে গিয়েছে ইস্টবেঙ্গল। এই লাল-হলুদ শিবির খেলা শেষ না হওয়ার আগে পর্যন্ত লড়ে যায়। হারার আগে হার মানে না। বাংলাদেশ আর্মি দলের বিরুদ্ধে এগিয়ে থেকেও ম্যাচ ড্র করে ইস্টবেঙ্গল। কিন্তু ডার্বি ম্যাচে জয় এবং তার পরে পাঞ্জাব ও গোকুলামকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ইস্টবেঙ্গল।

মঙ্গলবার সেমি-ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে লাল-হলুদ। এই ম্যাচ জিতলেই দীর্ঘদিন পর কোনও সর্বভারতীয় টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যাবে লাল হলুদ ব্রিগেড।
সেমি-ফাইনালের আগে অবশ্য সতর্ক লাল-হলুদের প্রধান কোচ কুয়াদ্রাত। দলের মিডিয়া টিমকে স্প্যানিশ কোচ বলেন, 'গোকুলমের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই করে আমরা সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছি। এই টুর্নামেন্টে নর্থ ইস্ট ইউনাইটেড এখনও পর্যন্ত অপরাজিত। ওদের দলে তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের সংমিশ্রণ ভালো আছে। ওদের দল খুব ভালো লড়াই করতে পারে। এই ম্যাচ আমাদের জন্য কঠিন হতে চলেছে।'

এখনই ফাইনালের বড় ম্যাচ নিয়ে ভাবতে নারাজ ইস্টবেঙ্গল কোচ। রবিবার সন্ধ্যায় যুবভারতীতে যখন মোহনবাগান মুম্বইয়ের বিরুদ্ধে খেলছে, তখন রাজারহাটে অনুশীলনে মগ্ন লাল হলুদ ব্রিগেড।
অনুশীলনের পর কুয়াদ্রাত বলেন, 'অনুশীলন শেষ হওয়ার পর দেখতে পেলাম ৩-১ গোলে জিতে গিয়েছে ওরা। তবে ফাইনালে ডার্বি হবে কিনা সেটা নিয়ে এখনই ভাবতে চাই না। আমাদের মাথায় এখন শুধুই নর্থ-ইস্ট।'
ইস্টবেঙ্গল ভালো ছন্দে থাকলেও, কিছু জায়গায় ভারতীয় ফুটবলারদের সই করাতে হবে ইস্টবেঙ্গলকে। এবার ডুরান্ড কাপে ৯০ মিনিটের পর সরাসরি টাইব্রেকারে যাবে ম্যাচ। সেই কারণেই নর্থ ইস্টের মুখোমুখি হওয়ার আগে পেনাল্টি অনুশীলন করলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। মঙ্গলবার নতুন এক লড়াই। কুয়াদ্রাত ম্যাজিকের অপেক্ষায় ইস্টবেঙ্গল ভক্তরা।

মঙ্গলবার প্রথম একাদশে জায়গা পেতে পারেন মন্দার রাও দেশাই। বাঁদিকের উইং-এ খেলতে পারেন নিশু কুমার। সিভেরিওর পেছন থেকে খেলতে পারেন নাওরেম মহেশ সিং। বোরহার জায়গায় কুয়াদ্রাত প্রথম একাদশে আনতে পারেন পার্দোকে। স্প্যানিশ কোচ চাইছেন উত্তর পূর্বের দলটির বিরুদ্ধে প্রথমেই গোল তুলে নিতে। যাতে প্রতিপক্ষ চাপে পড়ে। প্রয়োজনে আগেই নামানো হতে পারে ক্লেইটনকে।
ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় সমস্যা তাদের গোল করার লোকের অভাব। দলে যোগ দিলেও এখনও স্কোরশিটে নাম লেখাতে পারেননি ক্লেটন সিলভা। নির্ভর করতে হচ্ছে সাউল ক্রেসপো, জেভিয়ার সিভেরিয়োর মতো বিদেশির উপরে। দেশীয় ফুটবলারেরা গোল করতে পারছেন না। নিঃসন্দেহে কার্লোস কুয়াদ্রাতকে তা চিন্তায় রাখবে।
বিকেল চারটের পরিবর্তে এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়। অন্য সেমিফাইনালও সন্ধ্যা ৬টায় শুরু হবে। তবে ফাইনাল হবে বিকেল চারটেয়।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications