Emami East Bengal: আইএসএলে ভালো ফলের বার্তা ক্লেইটনদের, জর্ডনের বিকল্প নিয়ে কী জানালেন কুয়াদ্রাত?
ঢাকে কাঠি পড়ে গিয়েছে আইএসএলের। বুধবার কলকাতায় অনুষ্ঠিত হল আইএসএলে মিডিয়া ডে। গত তিন মরসুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে এবার নতুন উদ্যেম নামতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল। ডুরান্ডে রানার্স হয়ে সমর্থকদের মনেও আশা জাগিয়েছেন কোচ কার্লোস কুয়াদ্রাত। আর লিগ শুরুর ১০ দিন আগে সেই স্বপ্নটা আরও কিছুটা উস্কে দিলেন লাল হলুদের স্প্যানিশ কোচ।
তবে লিগ শুরুর আগেই সমস্যায় ইমামি ইস্টবেঙ্গল। চোট পেয়ে গোটা মরসুমে অনিশ্চিত হয়ে পড়েছেন দলের নির্ভরযোগ্য ফুটবলার জর্ডন। ডুরান্ড কাপের ডার্বি ম্যাচে মারাত্মক চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। বাকি মরসুমটাও হয়ত খেলা হবে না জর্ডন এলসের। তাঁর চোটের ফলে বেশ সমস্যায় ইস্টবেঙ্গল।

জর্ডনের বদলি হিসেবে তাই এখনই কাউকে নিতে পারছে না লাল-হলুদ শিবির। এলসের পরিবর্ত হিসেবে প্যালেস্তাইনের ডিফেন্ডার মহম্মদ সালেহের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তবে ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গিয়েছে , তাই ইমামিকে খুজতে হবে ফ্রি ফুটবলার।
বুধবারের সাংবাদিক সম্মেলনে জর্ডনের বিকল্প নিয়ে প্রশ্নের জবাবে লাল হলুদের স্প্যানিশ কোচ বলেন, 'অবশ্যই জর্ডনের মতো ফুটবলারের চোট আদামের কাছে বড় ধাক্কা। ক্লাব অত্যন্ত পেশাদার। তাই আশা করছি ওকে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে বা ওর বিকল্প নিয়ে। দেখতে হবে বিকল্প আছে, দলের বাকিদের দায়িত্ব নিতে হবে ওৱ অভাব পূরণ করার জন্য।'
জাতীয় দলের ফুটবলার ছাড়া নিয়ে ইতিমধ্যেই ক্লাবগুলির সংঘাত শুরু হয়েছে ফেডারেশনের। এই প্রসঙ্গটি অবশ্য সুকৌশলে এড়ালেন কুয়াদ্রাত। তাঁর কছায়, - 'আমরা ফুটবল ক্যালেন্ডার ইতিমধ্যেই দেখেছি, কখন আমাদের খেলা আছে, কখন জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে হবে। আমার মনে হয় প্রত্যেক কোচেই স্পষ্ট ধারনা আছে কখন জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে হবে সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।’
একইসঙ্গে তিনি উল্লেখ করেন, 'ক্লাব ও ফেডারেশনকে একসঙ্গে কাজ করতে হবে ভারতীয় ফুটবলের উন্নতিতে। আমরা ফিফা ক্যালেন্ডার মেনে চলব। আমি কিন্তু জাতীয় দলের কোচিং করিয়েছি । আমি জানি কী ক্যালেন্ডার রয়েছে। পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে রয়েছে। আমরা তালিকা পাঠিয়ে দিয়েছি। তারা সকলেই পেশাদার ফুটবলার। দেশের জন্য যেটা সেরা হবে, সেটাই করব আমরা।'

ডুরান্ড কাপে একটুর জন্য ট্রফি জেতা হয়নি। সামনেই শুরু হচ্ছ আইএসএলের লম্বা মরসুম। ডুরান্ড থেকে কী কী শিক্ষা নিয়েছে লাল হলুদ শিবির? এই প্রশ্নের জবাবে কুয়াদ্রাত বলেন, 'এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। এত সহজে বলা যাবে না। আমরা ছয়টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছি,। আগামী দিনে যত বেশি ম্যাচ খেলব ততই ভুল ত্রুটি গুলি সামনে আসবে।'
একইসঙ্গে স্প্যানিশ কোচ উল্লেখ করেছেন, ' ২৫-৩০টা ম্যাচের পরেই বোঝা যাবে দল হিসেবে আমরা কতটা উন্নতি করেছি। দীর্ঘ একটা টুর্নামেন্ট সামনে। এই প্রথমবার হয়তো একাধিক চ্যাম্পিয়ন কোচ রয়েছেন একটা টুর্নামেন্টে। প্রত্যেকটি দলই শক্তিশালী। প্রতিটি দলের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করছি। আইএসএল শুরু হতে এখনও সময় আছে।'
গত কয়েক বছর ধরেই ইস্টবেঙ্গলে ট্রফির অন্ধকার। কোনও টুর্নামেন্টেই ভালো পারফরম্যান্স হচ্ছিল না। ইন্ডিয়ান সুপার লিগে যোগ দেওয়ার পর প্রত্য়াশা ছিল অনেক বেশি। কিন্তু পারফরম্যান্সে উন্নতি হয়নি। তার ওপর একের পর এক ডার্বি হার, সমর্থকদের হতাশা বাড়িয়েছিল।

গত তিনটি মরসুমেই একেবারেই আশানরূপ পারফরম্যাতন্স করতে পারেনি লাল হলুদ। এবারক কিন্তু কার্লোস কুয়াদ্রাত মরসুমের শুরু থেকেই স্বপ্ন দেখাচ্ছেন। সাড়ে চার বছর পর ডার্বিতে জয় এসেছে। ডুরান্ডেও রানার্স হয়েছে দল। তাই স্প্যানিষ কোচ এখন লাল হলুদ জনতার স্বপ্নের সওদাগর।
আইএসএস শুরুর আগেই সমর্থকদের আশারবাণী শোণালেন দলের আক্রমণের তারকা ফুটবলার ক্লেইটন দ্য সিলভা। সাংবাদিক সম্মেলনে ব্রাজিলিয়ান তারকা বলেন, 'গতবারের থেকে দল ভালো হয়েছে। দল এবূআর অনেক বেশি শক্তিশালী। তাই আশা করছি গতবারের থেকে আমাদের ফলও ভালো হবে।'
একইসঙ্গে লাল হলুদ স্ট্রাইকার উল্লেখ করেন, 'এবার দলে একাধিক বিদেশি এসেছে। কোচের আইএসএল জেতার অভিজ্ঞতা রয়েছে। সেটাই আমাদের কাজে লাগবে। গতবারের চেয়ে এটাই ফারাক। আশা করছি ফুটবলের গুণগত মান আরও বাড়বে।'
-
জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক! লকডাউনের জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কী বললেন হরদীপ সিং পুরী? -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন












Click it and Unblock the Notifications