সিএএ নিয়ে বিক্ষোভের জেরে ২২ ডিসেম্বরের ইস্ট-মোহন ডার্বি বাতিল!
সিএএ নিয়ে বিক্ষোভের জেরে ২২ ডিসেম্বরের ইস্ট-মোহন ডার্বি বাতিল!
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে শুরু হওয়া বিক্ষোভ এবং রাজনৈতিক অস্থিরতার জেরে ২২ ডিসেম্বরের ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ডার্বি বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর। আগামী রবিবার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার কথা ছিল। দুই দলের ফুটবলার ও দর্শকদের নিরাপত্তার স্বার্থে সেটি বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর।

আগামী বছরের ১৯ জানুয়ারি এই ম্যাচ হবে বলে সূত্রের খবর। কিন্তু কোথায় হবে এই ম্যাচ, তা অবশ্য জানা যায়নি। এই খবরে হতাশ হয়েছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। তাঁদের বক্তব্য, কলকাতার পরিস্থিতি এখনও এতটাও খারাপ হয়নি যে সেখানে ইস্টবেঙ্গল-মোহনবাগানের ডার্বি আয়োজন করা সম্ভব নয়। উল্লেখ্য নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হওয়া বিক্ষোভ-আন্দোলন সত্ত্বেও কলকাতায় আইপিএলের নিলাম অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অস্থিরতা শুরু হয়েছে আসাম ও ত্রিপুরায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুয়াহাটি ও আগরতলায় রঞ্জি ট্রফির চতুর্থ দিনের ম্যাচ বাতিল করা হয়েছিল। একই কারণে গুয়াহাটিতে বাতিল হয়েছিল আইএসএলের ম্যাচ।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications