Mehtab Hossain: আসতে চলেছে ভারতীয় ফুটবলের 'মিডফিল্ড জেনারেল'-এর বায়োপিক
আসতে চলেছে ভারতীয় ফুটবলের 'মিডফিল্ড জেনারেল'-এর বায়োপিক
ক্রিকেট প্রধান দেশ হলেও ফুটবলকে ঘিরে সারা ভারতে উন্মাদনার অন্ত নেই। কাশ্মীর থেকে কন্য়াকুমারী, কচ্ছ থেকে কোহিমা দেশের সর্বোত্র ছড়িয়ে রয়েছে অসংখ্য ফুটবলপ্রেমী। কিন্তু সব কিছুর মধ্যেও প্রচারের আলোয় তেমন ভাবেন আসেন না ফুটবলাররা যেমনটা প্রচার একটা উঠতি ক্রিকেটার পান। ভারতীয় ফুটবলে হাতে গোনা কয়েক জন বড় নামই ছড়িয়ে রয়েছে লোকের মুখে মুখে এবং তার মধ্যে অন্যতম মেহতাব হোসেন- ভারতীয় ফুটবলের মিডফিল্ড জেনারেল।

শুধু ভারতের জার্সিতে দীর্ঘ সময় দাপিয়ে খেলাই নয়, ক্লাব ফুটবলেও নিজের ছাপ ছেড়েছেন মেহতাব। ইস্টবেঙ্গল-মোহনবাগান উভয় ক্লাবের খেলেছেন চুটিয়ে। লাল-হলুদের ঘরের ছেলে হলেও মোহনবাগান জনতারও নয়নের মনি ভিকি। দুই প্রধানের পাশাপাশি আইএসএল-এর দল কেরালা ব্লাস্টার্স এবং জামশেদপুর এফসি'র হয়ে চুটিয়ে খেলেছেন আইএসএল। এ হেন ভারতীয় ফুটবলের মহাতারকার বায়োপিক আসতে চলেছে রূপোলি পর্দায়। ভারতবর্ষে রহিম সাহিবের জীবনের উপর নির্মিত ছবি 'ময়দান' ছাড়া দ্বিতীয় কোনও ফুটবলারের বায়োপিক সম্ভবত কখনও বের হয়নি। প্রথম বাঙালি ফুটবলার হিসেবে বায়পিক আসতে চলেছে মেহতাবে এবং এটি খুব সম্ভবত কোনও ফুটবলারের জীবনের উপর দ্বিতীয় ছবি হতে চলেছে।
সোমবার ইস্টবেঙ্গল ক্লাবে প্রকাশিত হল মিডফিল্ড জেনারেল-এর বায়োপিক 'মেহতাব'-এর পোস্টার। ধাগা প্রোডাকশনস-এর প্রযোজনায় এই ছবিটি নির্মিত হচ্ছে। লাল-হলুদ তাঁবুতে 'মেহতাব'-এর পোস্টার রিলিজে উপস্থিত ছিলেন ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার, মেহতাব হোসেনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ দিন খেলা দীপঙ্কর রায়, সৈয়দ রহিম নবি। নিজের বায়োপিক সম্পর্কে মেহতাব জানিয়েছেন, এটি তাঁর কাছে অত্যন্ত গর্বের বিষয়। মেহতাবের আত্মজীবনী পড়ার পরই তা নিয়ে সিনেমা করার কথা ভাবা হয়। মেহতাব মনে করেন এতে পরবর্তী প্রজন্মও উদ্বুদ্ধ হবে। তিনি বলছিলেন, "অত্যন্ত গর্বের বিষয় এটা আমার জন্য। ভারতীয় দলে বাংলা থেকে ফুটবলার হাতে গোনাল দু'টো কি একটা, একটা সময় বাঙালি ছাড়া ভারতীয় দল ভাবাই যেতো না সেখানে জাতীয় দলে বাংলা আজ ব্রাত্য, বাংলার ফুটবল ক্রমশ নিম্নমুখী। আমরাও খেলেছি, আমরাও যে খেলতে পারি তা আরও এক বার দেখিয়ে দিতে চাই।" তবে, এই ছবিতে তাঁকে কোনও দৃশ্যে দেখা যাবে কি না, বা তাঁর ভূমিকায় পর্দায় কে অভিনয় করছেন তা এখনও এ দিন জানাননি মেহতাব। এর আগে বাংলায় কৃষানু দে'কে নিয়ে একটি ওয়েব সিরিজ তৈরি হয়েছিল। তবে, সেটি ছিল ধারাবাহিক, সিনেমা নয়। সব কিছু পরিকল্পনা মাফিক এগোলে আগামী বছর মুক্তি পাবে এই ছবি।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications