Cristiano Ronaldo: ইনস্টাগ্রামে আয়ের নিরিখে মেসিকে টেক্কা রোনাল্ডোর, কত নম্বরে বিরাট কোহলি?
মাঠে তাঁর পারফরম্যান্স নিয়ে যতই প্রশ্ন উঠুক, মাঠের বাইরে রেকর্ডের আরও নাম রোনাল্ডো। পৃথিবীর যে ক্লাবেই খেলুন না কেন, রেকর্ড গড়া সিআরসেভেনের অভ্যাসে পরিণত হয়েছে। ইউরোপীয় ফুটবলের গ্ল্যামার তাঁর নামের সঙ্গে নেই। কিন্তু তাতে কী? রোনাল্ডো যে নিজেই একটা প্রতিষ্ঠান। আর সমাজ মাধ্যমে জনপ্রিয়তার নিরিখে শীর্ষে পর্তুগিজ মহাতারকা।
আল নাসের তারকা সমাজ মাধ্যমে কিন্তু একচেটিয়া আধিপত্য বজায় রেখেছেন। এই নিয়ে টানা তিন বছর রোনাল্ডোই ইনস্টাগ্রাম থেকে পোস্টপিছু আয়ের নিরিখে শীর্ষে রইলেন। সমীক্ষা অনুযায়ী পতুর্গিজ মহাতারকা ইনস্টাগ্রাম পোস্টপিছু প্রায় ২৬ কোটি ৭৩ লক্ষ টাকা(ভারতীয় মুদ্রায়) পান।

রোনাল্ডোর ধারকাছে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিই রয়েছেন। আর্জেন্তাইন মহাতারকা মেসি পোস্টপিছু প্রায় ২১ কোটি ৫২ লক্ষ টাকা করে পান। এই অঙ্কের অর্থ রোজগার করে ক্রীড়াবিদদের তো বটেই অন্য পেশার মানুষদেরও পিছনে ফেলে দিয়েছেন দুই ফুটবল নক্ষত্র। রোনাল্ডো, মেসি এই অঙ্কের নিরিখে সেলেনা গোমেস, ডোয়েন জনসনদেরও পিছনে ফেলে দিয়েছেন।
এই তালিকায় প্রথম ২০ জনের মধ্যে একমাত্র ভারতীয় বিরাট কোহলি। এক একটি পোস্ট করার জন্য প্রাক্তন ভারত অধিনায়ক ১৪ কোটি টাকা নেন।ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ২৫ কোটি ৬০ লক্ষের বেশি। বিরাটের পরে ইনস্টাগ্রাম থেকে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি টাকা আয় করেন প্রিয়ঙ্কা চোপড়া। তিনি চার কোটি ৪০ লক্ষ টাকা পান।

ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করে থাকেন রোনাল্ডো। ফুটবল থেকে শুরু করে তাঁর পরিবার-সমস্ত কিছু নিয়েই ভক্তদের নিয়মিত আপডেট দেন তারকা ফুটবলার। সেই কারণেই হুহু করে বেড়েছে ইনস্টাগ্রামে তাঁর ভক্তের সংখ্যা।সমাজ মাধ্যেম তাঁর জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে। তাঁর ছবি ভাইরাল হতে বেশি সময় লাগে না।
ইনস্টাগ্রামে বিরাটের ফলোয়ারের সংখ্যা পৌঁছে গিয়েছে ২৫০ মিলিয়নে। বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসাবে এই নজির স্পর্শ করেছেন বিরাট কোহলি। এক নম্বরে রয়েছেন পর্তুগালের অধিনায়ক রোনাল্ডো। তাঁর ফলোয়ারের সংখ্যা ৫৮৫ মিলিয়ন। অন্যদিকে ইন্টার মায়ামি লিওনেল মেসি রয়েছেন দুই নম্বরে। তাঁর ৪৬১ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

শুধু ক্রীড়া জগতের নয়, একইসঙ্গে বলিউড স্টারদেরও টেক্কা দিয়েছেন কোহলি। এখানেই শেষ নয় কোহলির মালিকানার তালিকায় রয়েছে একাধিক খেলার দলও। আইএসএলে দল এফসি গোয়ার মালিকানা কিছু শতাংশ আছে কোহলির হাতে। পাশাপাশি টেনিস এবং কুস্তির দলও রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। সব মিলিয়ে ভারতীয় ক্রীড়াক্ষেত্রের অন্যতম মুখ এখন বিরাট কোহলিই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications