CFL 2024: লিগের লড়াইয়ে অপ্রতিরোধ্য লাল হলুদ, কালীঘাটের বিরুদ্ধে দাপুটে জয় জেসিনদের
কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত রাখল ইমামি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ মোহনবাগান এসজি যেখানে বার বার হোঁচট খাচ্ছে সেখানে অপ্রতিরোধ্য দেখাচ্ছে লাল হলুদকে। শনিবার কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের বিপক্ষে অনায়াস জয় পেল বিনো জর্জের ছেলেরা। ম্যাচের ফল ৪-০।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে লাল হলুদ। তবু গোল পাওয়ার জন্য ২৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ইস্টবেঙ্গল ক্লাবকে। কর্নার থেকে তন্ময়ের ভাসানো বলে দুরন্ত হেডে গোল করেন জেসিন টিকে। কলকাতা লিগে প্রায় প্রতি ম্যাচেই গোল করছেন জেসিন। ব্যতিক্রম হল না কালীঘাটের বিরুদ্ধে ম্যাচেও।

ম্যাচের ৫৭ মিনিটে অন্যতম সেরা গোল করেন এডউইন। লাল হলুদ ফুটবলারের জোরালো শট বারে লেগে জালে জড়িয়ে যায়। ফলে ২-০ গোলের লিড পায় বিনো জর্জের দল। ৭৫ মিনিটে আজাদের দলের হয়ে তৃতীয় গোলটি করলেন। এই তরুণের দুর্বল শট প্রথমে গোললাইন সেভ হয়। কিন্তু ফিরত বল গোলে পাঠাতে ভুল করেননি আজাদ।
৮০ মিনিটে ফের গোলের দেখা পায় লালহলুদ, এবার নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন এডউইন। প্রথম গোলটি করেছিলেন ডান পায়ে, দ্বিতীয় গোলটি করেন বাঁপায়ের আসামান্য দক্ষতায়। এরপর আর গোল সংখ্যা বাড়েনি। ৪-০ গোলে জিতে মাঠ ছাড়ল লালহলুদ শিবির।
এই নিয়ে ৯ ম্যাচে ৮টি ম্যাচেই জিতল ইস্টবেঙ্গল, ড্র করেছে একটি ম্যাচে। ৯ ম্যাচে ২৫ পয়েন্টে রয়েছে লাল হলুদ। ২৫ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে শীর্ষস্থানেই থাকল ইস্টবেঙ্গল।২০১৭ সালে শেষবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। এবার কিন্তু চ্যাম্পিয়নের মতোই দেখাচ্ছে লাল হলুদকে। এবার কিন্তু তাদের সামনে লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। কারণ বাকি দুই প্রধান একেবারেই ছন্দহীন।
এদিকে ডার্বি ম্যাচ বাতিল হওয়ায় শনিবার ইস্টবেঙ্গল সিনিয়র দলের অনুশীলন ক্লোজডোর করে দেওয়া হয়। প্রথমে ঠিক ছিল ম্যাচের নিয়ম মেনেই প্রথম ১৫ মিনিট অনুশীলনে থাকতে পারবেন সাংবাদিকরা। কিন্তু রবিবার ডার্বি হচ্ছে না। আপাতত নকআউটের অঙ্ক কষতে হবে কার্লেস কুয়াদ্রাতের দলকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications