Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কল্যাণ চৌবেকে কালিমালিপ্ত করার চেষ্টা ভাইচুং ভুটিয়ার, এআইএফএফ নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর দাবি

ভাইচুং ভুটিয়াকে ৩৩-১ ব্যবধানে হারিয়ে এআইএফএফ সভাপতি হয়েছেন কল্যাণ চৌবে। প্রথম থেকেই কল্যাণের জয়ের বিষয়ে সকলে নিশ্চিত ছিলেন। তবে ভাইচুং মনোনয়ন জমা করায় ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন হয়। ভাইচুং ভোটের আগে বিভিন্ন মহলে জেতা এবং সভাপতি হলে তিনি কী কী কাজ করবেন তাও বড় মুখ করে ঘোষণা করেছিলেন। যদিও রাজনীতির আঙিনায় তিনি যেভাবে গোহারা হেরেছেন, এআইএফএফ সভাপতি পদের নির্বাচনেও সেভাবেই ধরাশায়ী হয়েছেন ভাইচুং।

ফেডারেশন নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ?

ফেডারেশন নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ?

এআইএফএফ সভাপতি নির্বাচনে কার্যত দাঁড়াতেই পারেননি দেশের প্রাক্তন অধিনায়ক তথা স্ট্রাইকার। প্রাক্তন গোলকিপার কল্যাণ চৌবে ছিনিয়ে নিয়েছেন দাপুটে জয়। কিন্তু হার হজম হয়নি পাহাড়ি বিছের। ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভা এবং ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে লড়া ভাইচুং নিজের রাজনৈতিক দল গড়েছেন, যার নাম হামরো সিকিম। সেই ভাইচুং এবার এআইএফএফ নির্বাচনে উচ্চ পর্যায়ের রাজনৈতিক হস্তক্ষেপের কালি ছিঁটিয়ে দিলেন।

'হেরো' ভাইচুংয়ের সাফাই

'হেরো' ভাইচুংয়ের সাফাই

ভাইচুং বলেন, এআইএফএফ নির্বাচনে এতটা উচ্চ পর্যায়ের রাজনৈতিক হস্তক্ষেপ হবে তা ছিল ধারণার বাইরে। ফলে আমি স্তম্ভিত। ফুটবল নিয়ামক সংস্থার সভাপতি নির্বাচনে আমি অংশ নিয়েছিলাম। যদি তারা (প্রতিপক্ষ শিবির) জয়ের বিষয়ে এতটাই নিশ্চিত থাকতো তাহলে একজন প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রীকে নির্বাচনের আগের দিন ভোটাররা যেখানে ছিলেন সেই হোটেলে রাত ৯টা থেকে ২টো অবধি থাকতে হতো না। সকলকে একটি ফ্লোরে একত্রিত করে ভোটারদের ওই কেন্দ্রীয় মন্ত্রী প্রভাবিত করেন বলেও দাবি ভাইচুংয়ের। ভাইচুং ওই কেন্দ্রীয় মন্ত্রীর নাম প্রকাশ্যে না আনলেও পাহাড়ি বিছেকে সভাপতি নির্বাচনে লড়ার জন্য যারা তাঁর নাম প্রস্তাব করেছিল সেই রাজস্থান ফুটবল সংস্থার সভাপতি মানবেন্দ্র সিং আগেই কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুকে নিশানা করেছিলেন।

রিজিজুকে নিশানা

রিজিজুকে নিশানা

মানবেন্দ্রর অভিযোগ ছিল, ভাইচুংয়ের বিরুদ্ধে ভোট দিতে রিজিজুই ভোটারদের বলেছিলেন। এআইএফএফ নির্বাচনের আগের রাতে একজন কেন্দ্রীয় মন্ত্রী ভোটারদের জন্য এতটা সময় ব্যয় করতে পারেন, এটা তাঁর ধারণায় ছিল না বলেও উল্লেখ করেন ভাইচুং। তিনি বলেন, ইলেক্টোরাল কলেজের ৩৪ সদস্যের ৩৩ জন (গোপালকৃষ্ণ কসারাজু বাদে)-কে হোটেলের একটি ফ্লোরে নিয়ে যাওয়া হয় এবং সেই ফ্লোরে আর কাউকে যেতে দেওয়া হয়নি। ফোনের নেটওয়ার্ক ডাউন থাকায় আমিও তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। এমনকী রাজস্থান ফুটবল সংস্থার সচিবের সঙ্গেও তিনি যোগাযোগ করে উঠতে পারেননি বলে দাবি পাহাড়ি বিছের। উল্লেখ্য, তাঁর মনোনয়নকে সমর্থন জানান রাজস্থান ফুটবল সংস্থার সভাপতি মানবেন্দ্র।

কর্মসমিতিতে থাকবেন ভুটিয়া?

কর্মসমিতিতে থাকবেন ভুটিয়া?

যে রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনা ঘটেছে তাকে দুর্ভাগ্যজনক বলেও উল্লেখ করেন ভাইচুং। রাজস্থান ফুটবল সংস্থার পাশাপাশি ভাইচুংয়ের প্রতি আগেই সমর্থন জানিয়েছিলেন অন্ধ্র প্রদেশ ফুটবল সংস্থার সভাপতি কসারাজু। তবে তাঁকে রিজিজু প্রভাবিত করার চেষ্টা করেননি বলেই দাবি ভাইচুং শিবিরের। ভোটারদের হোটেলে রিজিজুর উপস্থিতির কথা স্বীকার করলেও কল্যাণ চৌবে মানবেন্দ্রর দাবিকে উড়িয়ে দিয়েছেন। যেখানে মানবেন্দ্র রিজিজুর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেছিলেন। ভাইচুং ভুটিয়াকে নবগঠিত কর্মসমিতির ছয় প্রাক্তন ফুটবলারের মধ্যে রাখা হলেও দিন দুয়েকের মধ্যেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, কর্মসমিতির বৈঠকে হাজির থাকবেন কিনা সেই ব্যাপারে। ভাইচুংয়ের কথায়, আমি কর্মসমিতির কো-অপ্টেড সদস্য। তবে আজ কর্মসমিতির বৈঠকে অংশ নিইনি। এগজিকিউটিভ কমিটির মিটিংয়ে যোগ দেব কিনা তা এক-দুই দিনেই স্থির করব। উল্লেখ্য, কর্মসমিতিতে রয়েছেন আইএম বিজয়ন, সাব্বির আলি, ক্লাইম্যাক্স লরেন্স এবং প্রাক্তন মহিলা ফুটবলার থঙ্গম তাবাবি দেবী ও পিঙ্কি মগর। সাজি প্রভাকরণকে ফেডারেশনের সচিব বা সেক্রেটারি জেনারেল করা হয়েছে। বিজয়ন হয়েছেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান। সাব্বির আলিকে পরামর্শদাতা কমিটির প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+