Anwar Ali: আনোয়ার ইস্টবেঙ্গল জার্সি পেলেন স্পোর্টস ডে-র মঞ্চে, লিয়েন্ডারকে বিশেষ সম্মাননা
Anwar Ali: ইস্টবেঙ্গল আজই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আনোয়ার আলির সঙ্গে ক্লাবের পাঁচ বছরের চুক্তির কথা। সেই আনোয়ারের হাতেই ক্লাবের জার্সি তুলে দেওয়া হলো স্পোর্টস ডে-র অনুষ্ঠান মঞ্চে।
১৩ অগাস্ট প্রতি বছরের এবারেও ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৫ তম জন্মদিন স্মরণে স্পোর্টস ডে পালিত হলো। সকাল থেকেই ক্লাবে ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভারতীয় ফুটবল দলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলিকে নিয়ে অনুষ্ঠান মঞ্চে প্রবেশ করেন দেবব্রত সরকার। তাঁর হাতে ৪ নম্বর ক্লাব জার্সি তুলে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্লাবের তরফে সম্মাননা প্রদানের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও ক্লাবের কার্যকরী সমিতির প্রাক্তন সদস্য চিন্ময় বিশ্বাসের প্রয়াণে নীরবতা পালন করা হয়। সম্মানিত করা হয় ক্লাবের প্রাক্তন সভাপতি ডা. প্রণব দাশগুপ্ত ও প্রাক্তন সচিব কল্যাণ মজুমদারকে।
প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এদিন দীপক (পল্টু) দাসের স্মারক বক্তব্য উপস্থাপন করেন। ক্লাবের সদস্যপদ প্রদান করা হয় ইমামির কর্ণধার আদিত্য আগরওয়াল ও মণীশ গোয়েঙ্কাকে। 'ভারত গৌরব' সম্মানে সম্মানিত তথা আন্তর্জাতিক টেনিস 'হল অব ফেম'-এ অন্তর্ভুক্ত এশিয়ার প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজকে সম্মানিত করা হয়।
বছরের সেরা অ্যাথলিট (মহিলা) ঝুমা বসু, বছরের সেরা অ্যাথলিট (পুরুষ) কর্ণ বাগকেও সম্মানিত করা হয়। পঞ্চম থেকে প্রথম ডিভিশনের সেরা খেলোয়াড়দেরও সম্মানিত করা হয়। প্রথম থেকে পঞ্চম ডিভিশনের সেরা খেলোয়াড়রা হলেন যথাক্রমে সফিক আলি গইন (নিউ আলিপুর সুরুচি সংঘ), স্বর্ণদ্বীপ সাঙমা (অ্যাডামাস ইউনাইটেড), বিফল সর্দার (সাদার্ন এসি), প্রভাস মণ্ডল (পশ্চিমবঙ্গ অ্যাসোসিয়েশন অফ ডিফ) ও শমীক বিশ্বাস (আড়িয়াদহ স্পোর্টিং ক্লাব)।
বছরের সেরা হকি খেলোয়াড়ের সম্মান পেলেন প্রদীপ সিং মোর। ক্লাবের প্রাক্তন ফুটবলারদেরও সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে, ক্লাবের মাঠে প্রাক্তনীরা ফুটবল ম্যাচও খেলেন। উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, ভারতের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী প্রমুখ।
-
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications