এএফসি কাপের প্রথম ম্যাচে কলম্বো এফসিকে ২-১ গোলে হারাল মোহনবাগান
এএফসি কাপের প্রথম ম্যাচেই দারুণ শুরু করল সবুজ মেরুণ শিবির। কলম্বো এফসিকে ২-১ গোলে হারিয়ে এএফসি কাপের অভিযান শুরু করল সঞ্জয় সেন ব্রিগেড।
কলম্বো, ৩১ জানুয়ারি : এএফসি কাপের প্রথম ম্যাচেই দারুণ শুরু করল সবুজ মেরুণ শিবির। কলম্বো এফসিকে ২-১ গোলে হারিয়ে এএফসি কাপের অভিযান শুরু করল সঞ্জয় সেন ব্রিগেড।
টি এএফসি কাপের যোগ্যতা নির্ণয়কারী প্রথম লেগের ম্যাচ ছিল। কেন লিউয়িস ও শেহনাজ সিং দলের হয়ে দুই অর্ধে দুটি গোল করেন। ফলে অ্যাওয়ে ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট ঘরে আনতে সমর্থ হন মোহনবাগান।

প্রথমার্ধে মাত্র ১৩ মিনিটের মাথায় প্রথম গোল করে মোহনবাগান। গোল করে দলকে এগিয়ে দেন কেন লিউয়িস। প্রণয় হালদারের পাস থেকে হেডে গোল করেন তিনি।
এই ম্যাচে আধা ফিট সনি নর্ডিকে দলে রাখেননি কোচ সঞ্জয় সেন। এমনকী প্রথম একাদশে জায়গা পাননি চোট পাওয়া ডিফেন্ডার এডোয়ার্ডোও। সনি নর্ডির জায়গায় দলে আসেন লিউয়িস। গোলে প্রথমবারের জন্য দলের হয়ে গ্লাভস হাতে নামেন শিল্টন পাল।
ম্যাচের প্রথমার্ধে মোহনবাগান ভালো খেললেও ৩০ মিনিটের মাথায় কলম্বো এফসিকে গোল করে এগিয়ে দেন আফিজ ওলোফিন। দ্বিতীয়ার্ধে যখন পরেরপর আক্রমণ শানিয়ে যাচ্ছে কলম্বো তখন ৭০ মিনিটের মাথায় মোহনবাগানকে অনবদ্য গোল করে জয়ের রাস্তায় ফেরান শেহনাজ সিং।
পরের লেগের ম্যাচটি খেলা হওয়ার কথা কলকাতায়। আগামী ৭ ফেব্রুয়ারি মোহনবাগান কলকাতায় হোম ম্যাচে কলম্বো এফসির বিরুদ্ধে খেলতে নামবে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications