Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AFC Asian Cup 2024: দীর্ঘ প্রস্তুতি শিবির নিয়ে কোচের সুরেই সুর মেলালেন সুনীল, জানিয়ে দিলেন পরিকল্পনাও

এএফসি এশিয়ান কাপ শুরু হতে বাকি ছয় মাস। এশিয়ার সেরা মঞ্চে ফের একবার খেলার সুযোগ পেয়েছে ভারত। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের জন্য পরিকল্পনাও শুরু হয়ে গিয়েছে। এশিয়া কাপের আগে এক মাসের একটি শিবির করতে চান ইগর স্টিমাচ। কিন্তু আইএসএল দলগুলি দীর্ঘ সময়ের জন্য তাঁদের ফুটবলার ছাড়বে কিনা তা নিয়ে সন্দেহ আছে।

কোচের দাবি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।কিন্তু কোচের সুরেই সুর মেলানেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।রবিবার একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এশিয়া কাপের আগে দীর্ঘমেয়াদী শিবিরের কথাই জানিয়েছেন সুনীল।

সুনীল

ভারত অধিনায়ক বলেছেন, 'এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্বে আমাদের খেলতে হবে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান এবং সিরিয়ার বিরুদ্ধে। সে কারণেই কোচ স্টিমাচ এবং গুরপ্রীত সিং সান্ধুও বলেছে দীর্ঘ একটি শিবিরের কথা। আমিও তাঁদের সঙ্গে একমত।কঠিন দলগুলির বিরুদ্ধে সাফল্যের জন্য আমাদের সত্যিই এটা প্রয়োজন, আশা করছি ব্যবস্থা করা হবে।'

এক মাসের শিবিরের পাশাপাশি এশিয়ার শক্তিশালী দেশগুলির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছেন ক্যাপ্টেন।

স্টিমাচ

সুনীলের কথায়, 'আমরা কতদিনের শিবির করতে পারব জানি না। একইসঙ্গে আমরা যদি এশিয়ার সেরা দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ পাই আরও ভালো। আমরা যদি দুটো-তিনটে শক্তীশালী দলের বিরুদ্ধে খেলতে পারি সেটা দলের পক্ষে ভালো হবে। আমরা যদি জাপান, ইরান বা সৌদি আরবের মতো টিমের বিরুদ্ধে না খেলি অস্ট্রেলিয়ার জন্য কতটা প্রস্তুত, বুঝতে পারব না।'

দেশের জার্সিতে যখন যখনই নেমেছেন সুনীল ছেত্রী, প্রতিবার ঝলসে উঠেছেন তিনি। আরও একবার তা দেখা গেল সাফ চ্যাম্পিয়নশিপে।

সুনীল

আন্তর্জাতিক ম্যাচে সুনীল ছেত্রীর গোলসংখ্যা এখন ৯২। তাঁর সামনে বিশ্বফুটবলের মহাতারকারা। লিও মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু সুনীল ছেত্রী বলছেন, ব্যক্তিগত রেকর্ড নয় দেশের হয়ে পারফর্ম করাটাই সুনীলের কাছে প্রধান লক্ষ্য। সুনীল জানিয়ছেন, দেশকে নিজের সেরাটা দেওয়ার প্রসঙ্গ উঠলে আমি রোনাল্ডো এবং মেসিকেও পিছনে ফেলে দেব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+