বলিউডের এই নয়া গায়িকা মুখ্যমন্ত্রীর স্ত্রী!

মুম্বই, ২ মার্চ : প্রিয়াঙ্কা চোপড়ার আগামী ছবি 'জয় গঙ্গাজলে' বলিউড সঙ্গীতশিল্পী হিসাবে অভিষেক হতে চলেছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশের স্ত্রী অম্রুতা ফাডনবিশের। সম্প্রতি অনলাইনে গানটি মুক্তি পেয়েছে।

প্রকাশ ঝায়ের এই ছবিতে একটি ভক্তিগীতি গেয়েছে খোদ শ্রীমতি ফাডনবিশ।

বলিউডের এই নয়া গায়িকা মুখ্যমন্ত্রীর স্ত্রী!

গানের অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে অম্রুতা বলেন, "এই অভিজ্ঞতা অসাধারণ।মনোজ মুন্তাশিরের কথায় সলিম সুলেমান সুর দিয়েছেন গানটিতে। সঙ্গীত ও কথা এতটাই অভূতপূর্ব যে আমি আবেগে শুধু বয়ে গিয়েছি। তবে রেকর্ডিং শুরু হওয়ার আগে একটু চাপ অনুভব করছিলাম, কিন্তু প্রকাশজির শান্ত স্বভাব আমাকে এই যুদ্ধ জয়ে অনেকটা সাহায্য করেছে।"

মুখ্যমন্ত্রী পত্নীর কথায়, আমি অন্য একটি ছবিতে গানের রেকর্ডিং করছিলাম। তখন প্রকাশজি আমার গানের গলা শোনেন। ওনার মনে হয় এই গানটির জন্য আমার গলা উপযুক্ত। এরপরই উনি আমার সঙ্গে যোগাযোগ করেন। দেড় দিনেই গানের রেকর্ডিং সম্পূর্ণ হয়েছে।

বলিউডের এই নয়া গায়িকা মুখ্যমন্ত্রীর স্ত্রী!

মুখ্যমন্ত্রী স্বামী কি বলছেন অম্রুতার বলিউডে গান গাওয়া নিয়ে? প্রশ্নের উত্তর দিতে গিয়ে অম্রুতা ফাডনবিশ জানান, "উনি খুশি, আমার গানটি ওঁর পছন্দও হয়েছে। আরও ভাল লেগেছে কারণ জয় গঙ্গাজল নারীকেন্দ্রিক ছবি। তাই শুরুটা ভালই হয়েছে।"

অম্রুতা ফাডনবিশ ব্যাঙ্কে কাজ করেন। গানের প্রতি ভালবাসা তাঁর চিরকালের। দেবেন্দ্র ফাডনবিশ মুখ্যমন্ত্রী হওয়াক পর মেয়ে দিভিজাকে নিয়ে মুম্বইয়ে পাকাপাকিভাবে চলে আসেন অম্রুতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+