রোজ শেভিং ক্রিম ব্যবহার করেন, তাহলে দেখা দিতে পারে অন্য সমস্যা
বিদেশের গবেষণায় এবার শেভিং ক্রিম নিয়েও সতর্কতা। সম্প্রতি একটি গবেষণা লব্ধ ফল থেকে জানা যাচ্ছে রোজ শেভিং ক্রিমের ব্যবহার ক্ষতি করছে স্পার্ম কাউন্টের।
বিদেশের গবেষণায় এবার শেভিং ক্রিম নিয়েও সতর্কতা। সম্প্রতি একটি গবেষণা লব্ধ ফল থেকে জানা যাচ্ছে রোজ শেভিং ক্রিমের ব্যবহার ক্ষতি করছে স্পার্ম কাউন্টের।

শেভিং ক্রিম এবং স্পার্ম এপিনেজেটিক্স নিয়ে গবেষণাটি করেছে ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস। গবেষণা দলের প্রধান ছিলেন রিচার্ড প্লিলসনার।
শ্যাম্পু, সাবান, এয়ার ফ্রেশনার, ডিটারজেন্ট, কীটনাশকের মতো শেভিং ক্রিমেও থাকে রাসায়নিক থ্যালেটস। গবেষক প্লিলসনার এবং তাঁর দল দেখিয়েছে রোজদিন শেভিং ক্রিমের ব্যবহারে থ্যালেটস নামক রাসায়নিক শুক্রানু পূর্ণতা প্রাপ্তিতে বাধা দেয়। সাধারণত শুক্রানু পরিণত হতে ৭২ দিন সময় লাগে। ফলে প্রায় আড়াই মাস সময়ই অনেক সময়ই শারীরিক তফাৎ গড়ে দেয়।

গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী, থ্যালেটস শুক্রানুর মধ্যে থাকা প্রোটিনকে পরিবর্তন করে দেয়। ফরে শুক্রানুও ক্ষতিগ্রস্ত হয়।
যদিও এখনও এবিষয়ে আরও গবেষণা চলতে থাকবে, তবুও ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস-এর গবেষক রিচার্ড প্লিলসনার এবং তাঁর সহকারীরা জানিয়েছেন, থ্যালেটস নামক রাসায়নিকটি বৃদ্ধি, বিকাশ এবং কোষের যাবতীয় কাজে বাধা দেয়। যদিও থ্যালেটস শুক্রানুর কতটা ক্ষতি করে কিংবা তার দীর্ঘ মেয়াদি প্রভাব কী সেসম্পর্কে গবেষণা এখনও বাকি আছে।
এখনও পর্যন্ত গবেষক প্লিসনার ৪৮ দম্পতির ওপর তার পরীক্ষা চালিয়েছেন। তাদের মধ্যেও এখনও অনেক প্রশ্ন রয়েছে। জন্মের পরে শিশুর বিকাশে থ্যালেটের কোনও প্রভাব পড়ে কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications