২০১৮ সালে বিদেশে কোথায় সফর করবেন নরেন্দ্র মোদী, তালিকায় রয়েছে কোন কোন দেশ
দেখে নেওয়া যাক, আগামী বছর কোন কোন দেশে সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী।
২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর গত তিন বছরের বেশি সময়ে বহুবার বিদেশ সফর করেছেন নরেন্দ্র মোদী। এবছরের ডিসেম্বর পর্যন্ত ৩৩বার বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। এক একবারে একাধিক দেশ সফর করেছেন। মোট ৬টি মহাদেশের পঞ্চাশটি দেশ ঘুরেছেন মোদী। যার মধ্যে প্রতিবেশী দেশগুলি যেমন রয়েছে, তেমনই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ সফরও রয়েছে। সবচেয়ে বেশি পাঁচবার তিনি আমেরিকা গিয়েছেন। তিনবার করে গিয়েছেন চিন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়া। দেখে নেওয়া যাক, আগামী বছর কোন কোন দেশে সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী।

সংযুক্ত আরব আমিরশাহী
ফেব্রুয়ারি মাসের ১১-১২ তারিখে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরশাহীতে রাষ্ট্রীয় সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবু ধাবিতে থাকার কথা তাঁর।

চিন
এরপরে প্রতিবেশী দেশ তথা এশিয়ার সবচেয়ে শক্তিধর রাষ্ট্র চিন সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী মোদীর। ২০১৮ সালে সেদেশে বসবে এসসিও সামিট বা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলন। তবে দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।

আর্জেন্তিনা
এরপরে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্তিনায় উড়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী। সেদেশে জি২০ সম্মেলনে অংশ নেওয়ার কথা নরেন্দ্র মোদীর। এটির দিনক্ষণ ঘোষণা হবে পরে।

দক্ষিণ আফ্রিকা
দশম ব্রিকস সম্মেলনে অংশ নিতে সামনের বছর দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা মোদীর। জোহানেসবার্গে সেই সম্মেলন হবে। তবে দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।

সিঙ্গাপুর
ভারতের বন্ধু রাষ্ট্র সিঙ্গাপুর সফরেও যাওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। ত্রয়োদশ পূর্ব এশিয়া সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী। সফরসূচী এখনও ঘোষণা হয়নি।

শ্রীলঙ্কা
২০তম সার্ক সম্মেলনে অংশ নিতে প্রতিবেশী শ্রীলঙ্কা সফরে আগামী বছর যাওয়ার কথা প্রধানমন্ত্রী মোদীর। এবছরও তিনি শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। সামনের বছর সার্ক সম্মেলন উপলক্ষ্যে যাবেন।
-
মোদীর সভার জন্য সব পথ মিশছে ব্রিগেডে, লাখ পাঁচেক জনসমাগমের আশায় বিজেপি নেতৃত্ব -
পাঁচ বছর পর ব্রিগেডে প্রধানমন্ত্রী, রাজনীতির কেন্দ্রে ২০২৬ এর রণকৌশল -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শনিবার কলকাতার একাধিক রাস্তায় বিশেষ বিধিনিষেধ -
এলপিজি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে আলোচনা মোদীর -
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
কোচবিহারে আগুনে পুড়ে নার্সের মৃত্যু, সন্দেহের কেন্দ্রে স্বামী -
বুকিং করেও মিলছে না এলপিজি সিলিন্ডার ? এক ফোনেই অভিযোগের সমাধান, জেনে নিন গুরুত্বপূর্ণ হেল্পলাইন নম্বর -
নাবালিকার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার -
মোদীর সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত মমতা, প্রায় ১৯ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস -
কালবৈশাখীর আশঙ্কা, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়ার আপডেট জানুন -
লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি -
গঙ্গা এক্সপ্রেসওয়ে: ভারতের বৃহত্তম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে যা অনুঘটক হয়ে আঞ্চলিক উন্নয়নকে তরান্বিত করছে











Click it and Unblock the Notifications