আমেঠিতে স্মৃতি ইরানির বিরুদ্ধে কংগ্রেসের মুখ কিশোরীলাল, গান্ধী পরিবারের সঙ্গে কী সম্পর্ক তাঁর?
গান্ধী পরিবারের সঙ্গে জড়িয়ে আছে উত্তরপ্রদেশের আমেঠি কেন্দ্র। উত্তরপ্রদেশের এই কেন্দ্র নিয়ে এবারও চর্চা চলছে৷ কিন্তু এবার আর গান্ধী পরিবারের কেউ আমেঠিতে প্রার্থী হলেন না। এই কেন্দ্রে কংগ্রেসের মুখ কিশোরীলাল শর্মা। কিন্তু কে তিনি?
জাতীয় রাজনীতিতে গান্ধী পরিবারের বিশ্বস্ত ব্যক্তি হিসেবেই পরিচিত এই ব্যক্তি। রাজীব গান্ধীর সময় থেকে কিশোরীলাল গান্ধী পরিবারের পরিচিত। ধীরে ধীরে সেই পরিচয় আরও বাড়ে। জানা গিয়েছে, প্রায় চার দশক ধরে গান্ধী পরিবারের সঙ্গে জড়িয়ে আছেন এই কিশোরীলাল।

দীর্ঘ সময় ধরে গান্ধী পরিবারের গড় ছিল এই আমেঠি। গত লোকসভা নির্বাচনে সেই কেন্দ্র হাতছাড়া হয়েছিল। সেই আমেঠি কেন্দ্রেই কংগ্রেসের প্রার্থী কিশোরীলাল। এবার কি আমেঠি কেন্দ্র ফিরিয়ে আনতে পারবেন কিশোরীলাল? সেই প্রশ্ন উঠছে।
গত লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন। ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন স্মৃতি ইরানি। রাহুল স্মৃতি ইরানির কাছে ৫৫ হাজারের বেশি ভোটে হেরেছিলেন। সেই কেন্দ্রে এবারও বিজেপির মুখ স্মৃতি। ফলে স্মৃতির বিরুদ্ধে আমেঠির ময়দানে কিশোরীলাল।
রাজনৈতিক চর্চা বলছে আড়াই দশকেরও বেশি সময় ধরে এই কেন্দ্রে গান্ধী পরিবার আমেঠি কেন্দ্র থেকে লড়াই করেছে। এবারই অ- গান্ধী কোনও ব্যক্তি প্রার্থী হলেন। স্মৃতি ইরানি এই কেন্দ্রে যথেষ্ট ভালো জনমত গঠন করে ফেলেছেন। সেই বুঝেই কি গান্ধী পরিবার সরে গেল? বিশ্বস্ত সেনানিকে লড়াইয়ের ক্ষেত্রে প্রার্থী করল? এই সব প্রশ্নও উঠছে।
কিন্তু কে এই কিশোরীলাল শর্মা? জন্মসূত্রে তিনি লুধিয়ানার বাসিন্দা। কংগ্রেস রাজনীতির সঙ্গে ছাত্র জীবন থেকেই তিনি জড়িয়ে পড়েন। এক সময় রাহুল গান্ধীর সঙ্গেও তাঁর সম্পর্ক মধুর হয়। গান্ধী পরিবারের অন্দরেও তাঁর যোগাযোগ হয়। এরপর রাজীব গান্ধীর মৃত্যু। সময়ের সঙ্গে গান্ধী পরিবারের সঙ্গে তাঁর যোগসূত্র আরও নিবিড় হয়।
রাহুল গান্ধী আমেঠিতে লড়াই করে জিতে সাংসদ হয়েছেন। আমেঠিতে রাহুলের বেশিরভাগ কাজ কিশোরীলালই সামলাতেন। রায়বরেলি কেন্দ্রের সাংসদ ছিলেন সোনিয়া গান্ধী। সেখানেও এই কিশোরীলালই দায়িত্ব সামলেছেন।
চার দশকের বেশি সময় কংগ্রেসের সঙ্গে কিশোরীলালের সম্পর্ক। এবার আমেঠি কেন্দ্রে তাঁর উপরে ভরসা করলেন সোনিয়া, রাহুল, প্রিয়ঙ্কা। বিজেপির সঙ্গে লড়ে কি জয় আনতে পারবেন তিনি?
-
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
ধর্ষণ মামলায় বড় নির্দেশ! নির্যাতিতার নাম-পরিচয় গোপন রাখতেই হবে, দেশের সব হাই কোর্টকে জানাল সুপ্রিম কোর্ট -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড












Click it and Unblock the Notifications