Yearender 2022: বাজবল থেকে ভারত-পাকিস্তান, টি ২০ বিশ্বকাপ দাপট দেখাল শিরোনামে
২০২২ সাল ক্রিকেট জগতে সাক্ষী থাকল নানা উত্থান-পতন, বিদায় কিংবা চমকপ্রদ আবির্ভাবের। বছরভর ক্রিকেটের নানা বিষয় বা ইভেন্টগুলি খেলার খবরে শিরোনামে থাকল। একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা। এবার ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন বা সাফল্য এসেছে ইংল্যান্ডের হাত ধরেই।

বাজবলের আবির্ভাব
ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের টেস্ট দলের হেড কোচ হন। জো রুটের স্থলাভিষিক্ত হয়ে অধিনায়ক হন বেন স্টোকস। এই জুটির হাত ধরেই ক্রিকেট দুনিয়ায় জনপ্রিয় হলো বাজবল। চলতি বছরের শুরুর দিকে অ্যাশেদে শোচনীয় হার, ওয়েস্ট ইন্ডিজে বিপর্যয়ের জেরে কোচ ও অধিনায়ক বদলের পথে হাঁটে ইসিবি। টেস্টে ব্যর্থতার রেশ কাটিয়ে ইংল্যান্ড ঘুরে দাঁড়ায় আগ্রাসী মনোভাব দেখিয়ে। ঝড়ের গতিতে রান তুলে নিমেষে ড্র হতে চলা টেস্টও জিতেছে থ্রি লায়ন্স। নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর পাকিস্তানে গিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জয় বাজবলের মাধ্যমেই। ম্যাকালাম-স্টোকস জুটি পথ চলা শুরুর আহে ১৭টি টেস্টে ইংল্যান্ড জিতেছিল মাত্র একটিতে। কিন্তু তারপর ১০টির মধ্যে ৯টি টেস্ট জিতেছে ইংল্যান্ড।

সাদা বলে দাপট ইংল্যান্ডের
সাদা বলের ক্রিকেটে বছরভর দাপট দেখিয়েছে ইংল্যান্ড। ইয়ন মর্গ্যান আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। অধিনায়ক হন জস বাটলার। ইংল্যান্ড এবার টি ২০ বিশ্বকাপ জিতেছে। ইংল্যান্ডের আগে কোনও দলের কাছেই এর আগে একই সময়ে ৫০ ওভার ও ২০ ওভারের বিশ্বকাপ থাকেনি। ভারতকে ১০ উইকেটে দুরমুশ করে টি ২০ বিশ্বকাপ ফাইনালে ওঠার পর পাকিস্তানকে হারায় ফাইনালে।

ভারত-পাক দ্বৈরথ
চলতি বছর ক্রিকেটপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ভারত-পাকিস্তান দ্বৈরথ। এক বা দু-বার নয়। চলতি বছর ৪ বার ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছে। তার মধ্যে তিনবার এশিয়া কাপে। একবার টি ২০ বিশ্বকাপে। ভারত ও পাকিস্তান টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল। ভারত যদি ইংল্যান্ডকে হারাতে পারতো তাহলে চলতি বছর পঞ্চম ভারত-পাক ম্যাচটিও নিশ্চিত হয়ে যেত। এমসিজিতে ৯০ হাজার দর্শক দেখেছেন টি ২০ বিশ্বকাপে ভারত-পাক সুপার ১২ দ্বৈরথ।

বিসিসিআই বনাম পিসিবি
ভারত ও পাকিস্তান- দুই দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষপদে বদল এসেছে চলতি বছরে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে মেয়াদ শেষে বিসিসিআই সভাপতির পদ থেকে সরে যেতে হয়েছে। এসেছেন রজার বিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে রামিজ রাজাকে। এরই মধ্যে দুই দেশের বোর্ডকর্তাদের মধ্যে বিবৃতি ও পাল্টা বিবৃতিতে সরগরম হয় ক্রিকেট মহল। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দেন, এশিয়া কাপ খেলতে আগামী বছর পাকিস্তানে যাবে না ভারত। এশিয়া কাপ পাকিস্তান থেকে সরানো হতে পারে বলেও মন্তব্য করেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ। তিনি একতরফাভাবে এই সিদ্ধান্ত নিতে পারেন না বলে পাল্টা দাবি করে ভারতে বিশ্বকাপ খেলা বয়কটের ভাবনাচিন্তার কথা জানান রামিজ। অবশ্য নাজম শেঠি পিসিবি চেয়ারম্যান হয়ে এসিসির সঙ্গে যোগাযোগ রেখে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাস দেখিয়েছেন। ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তান যাবে কিনা সেই সিদ্ধান্ত তিনি ছেড়েছেন সরকারের উপর।

টি ২০ লিগ বাড়ল
চলতি বছর সাক্ষী থাকল টি ২০ লিগের বিস্তারের। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ও এমিরেটস ক্রিকেট বোর্ড ফ্র্যাঞ্চাইজি টি ২০ লিগ চালুর সিদ্ধান্ত নিল। সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠেয় আইএল টি ২০-র বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির দল রয়েছে আইপিএলে। দক্ষিণ আফ্রিকার এসএ ২০-র ৬টি ফ্র্যাঞ্চাইজিরই দল রয়েছে আইপিএলে।

অ্যাসোসিয়েট দেশগুলির দাপট
চলতি বছর স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছে আইসিসির অ্যাসোসিয়েট দেশগুলি। টি ২০ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচেই হারিয়ে চমক দিয়েছিল নামিবিয়া। স্কটল্যান্ড হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। আয়ারল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড পরাস্ত হয়। জিম্বাবোয়ে ১ রানে হারিয়ে দেয় পাকিস্তানকে। আবার পূর্ণ সদস্য দেশ আফগানিস্তান টি ২০ বিশ্বকাপ থেকে বিদায় নেয় একটিও ম্যাচ না জিতেই। তবে এশিয়া কাপে চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছিল আফগানরা। পরবর্তী টি ২০ বিশ্বকাপ ২০ দলের হবে।

মহিলাদের ক্রিকেটে
মহিলাদের ক্রিকেটের ক্ষেত্রে চলতি বছর খুব গুরুত্বপূর্ণ গিয়েছে। এবারই প্রথম কমনওয়েলথ গেমসে ঠাঁই পেয়েছিল মহিলা ক্রিকেট। বার্মিংহ্যামে ফাইনালে জয়ের কাছাকাছি পৌঁছেও শেষ অবধি রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। অস্ট্রেলিয়া জেতে সোনা। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল চলতি বছর দুরন্ত পারফরম্যান্স উপহার দেয়। ৫০ ওভারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ইংল্যান্ডে টি ২০ সিরিজ, ত্রিদেশীয় টি ২০ সিরিজ এবং ভারতে পাঁচ ম্যাচের সিরিজেও জয়লাভ করেছে অস্ট্রেলিয়ার মহিলা দল। এ ছাড়া চলতি বছরেই বিসিসিআই সিদ্ধান্ত নিল, আগামী বছর থেকে মহিলাদের আইপিএল চালুর।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications