Zim vs Ind T20Is: বড় রান পেলেন না, বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই রেকর্ড গড়লেন যশস্বী
জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে ভারতীয় দলে রদবদল হল। তিনজন টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য প্রথম একাদশে সুযোগ পেলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে ভারতীয় দলে ফিরলেন যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, শিবম দুবে। বিশ্বকাপের কোনও ম্যাচে সুযোগ পাননি। কিন্ত জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নেযমেই রেকর্ড গড়লেন যশস্বী।
জিম্বাবোয়ের বিরুদ্ধে যশস্বীর ব্যাট থেকে বড় রান এল না। সিকন্দর রাজার বলে রিভার্স সুইপ মারতে গিয়ে ২৭ বলে ৩৬ রান করে আউট হন তিনি। কিন্তু ৩৬ রান করেই রেকর্ড গড়ে ফেললেন ভারতীয় তরুণ ব্যাটার। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান এখন যশস্বীর দখলে। চলতি বছর ৯টি ম্যাচে ১৪টি ইনিংসে ৮৪৮ রান করেছেন। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ইব্রাহিম জাদরান (৮৪৪ রান) ও রোহিত শর্মা (৮৩৩ রান)।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল। বিশ্বকাপের দলে থাকা যশস্বী জয়সওয়াল, শিবম দুবে ও সঞ্জু স্যামসন দলে ঢুকেছেন। নেওয়া হয়েছে খলিল আহমেদকেও। ফলে ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, সাই সুদর্শন ও মুকেশ কুমার বাদ পড়েছেন। যশস্বী ফেরায় ওপেনিংয়ে তিনিই গিলের সঙ্গী হলেন। তিন নম্বরে নামলেন অভিষেক শর্মা।
ওপেনিং জুটি 67 রান তুলল,যা কিছুটা হলেও স্বস্তি দেবে টিম ম্যানেজমেন্টকে। যশস্বী ৩৬ রান করেন, স্ট্রাইকরেট ২০০ থেকে কমে হয় ১৩৩.৩৩। তাঁর ব্যাটে আজ এসেছে ৪টি চার ও ২টি ছয়। গিল ৪৯ বলে ৬৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল সাতটি চার এবং তিনটি ছক্কা। ঋতুরাজ ২৮ বলে ৪৯ রান করেন।মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করলেন। ৪টি চার এবং তিনটি ছক্কা মারেন।
গত ম্যাচে শতরানকারী অভিষেক শর্মা ১০ রান করে আউট হলেন। রিঙ্কু ১, সঞ্জু ১২ রানে অফরাজিত থাকেন। আশানুরূপ পারফর্ম করতে পারেননি বিশ্বজয়ী সঞ্জুও। জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৮২ রান তুলল ভারত। হারারেতে আজ একাধিক ক্যাচ মিস করেছেন জিম্বাবোয়ের ফিল্ডাররা। স্বাভাবিক ভাবেই তা ম্যাচে ছাপ ফেলেছে। না হলে হয়তো ১৮৩ রান রাজাদের সামনে টার্গেট থাকত না। ভারতীয় দল স্লো ব্যাটিং করায় ২০০ রানের গণ্ডি পার হল না। প্রথম ম্যাচে ভারত হারলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন?












Click it and Unblock the Notifications