WTC Point Table: পয়েন্ট কাটা গেল ইংল্যান্ড-নিউজিল্যান্ডের, ক্ষুব্ধ স্টোকস, কতটা সুবিধা হল ভারতের?
জমজমাট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই। ভারত, অস্ট্রেলিয়া দলের সঙ্গে লড়াইয়ে সামিল দক্ষিণ আফ্রিকাও। ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার-রেটের জন্য নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে দল শাস্তি পেতে হল, এর ফলে কতটা সুবিধা হল ভারতীয় দলের? সেটাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
ক্রাইস্টচার্চ টেস্টে স্লো-ওভার রেটের কারণে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড এই দুই দলেরই ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। একইসঙ্গে দুই দলেরই ৩ পয়েন্টও কাটা হয়েছে। এর ফলে পয়েন্ট টেবলের সমীকরণ বদলে গেল।

আইসিসি পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, বেন স্টোকস এবং টম লাথামের দল নির্দিষ্ট সময়ের থেকে তিন ওভার পিছিয়ে ছিল, ফলে আইসিসির এলিট প্যানেলের রেফারি ডেভিড বুন শাস্তির সুপারিশ করেছেন। আইসিসির নিয়মের ২.২২ ধারা অনুসারে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের জরিমানা করা হয়েছে, পাশাপাশি পয়েন্টও কাটা হয়েছে।
পয়েন্ট কেটে যাওয়ার ফলে চতুর্থ থেকে পঞ্চম স্থানে নেমে গেল নিউজিল্যান্ড। ১২ ম্যাচে ৬৯ পয়েন্ট এবং ৪৭.৯২ পার্সেন্টেজ অব পয়েন্টস নিয়ে পাঁচ নম্বরে আছে কিউয়িরা। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধ পরের দুটি ম্যাচ জিতলেও তাদের পার্সেন্টেজ অব পয়েন্টস হবে ৫৩.৩৬। অন্যদিকে ইংল্যান্ড বর্তমানে ২০ ম্যাচে ১০২ পয়েন্ট এবং ৪২.৫০ পার্সেন্টেজ অব পয়েন্টস নিয়ে ছয় নম্বরে আছে।
আইসিসি সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, আইসিসির জন্য খুবই ভালো, ১০ ঘণ্টাতেই খেলা শেষ করে দিলেন, তবে খেলা এখনও বাকি আছে। ইংল্যান্ড আগেই ফাইনালের লড়াই থেকে ছিটকে গিয়েছে। এবার নিউজিল্যান্ডের জন্য পথটাও কঠিন হল। ফলে সুবিধা হল ভারতের। কারণ ফাইনালের প্রতিযোগীর সংখ্যা যত কমবে ততই সুবিধা হবে ভারতের।
Ben Stokes' Instagram story. pic.twitter.com/X2GYPilr2U
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 4, 2024
ভারত রয়েছে এক নম্বরে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা বর্তমানে রয়েছে দু নম্বরে এবং তিন নম্বরে আছে অস্ট্রেলিয়া।ভারতের পার্সেন্টেজ অব পয়েন্টস আপাতত ৬১.১১ শতাংশ। দক্ষিণ আফ্রিকার হলো ৫৯.২৬ শতাংশ, অস্ট্রেলিয়ার ৫৭.৬৯ শতাংশ। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের চারটি টেস্ট বাকি। ভারতীয় দল যদি ৪-০ বা ৩-০ ফলেও যেতে সে ক্ষেত্রে ভারতীয় দল সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পেয়ে যাবে।
যদিও ভারত এই সিরিজে মসৃণ জয় না পেলেই কঠিন সমীকরণের মধ্যে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে হবে, ফলে ভারতকেও অঙ্ক কষে এগোতে হবে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications