Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WPL 2025: রেকর্ডের ছড়াছড়ি ইউপি ওয়ারিয়রজের সান্ত্বনার জয়ে, রিচার লড়াইয়েও টানা ৫ ম্যাচ হেরে ছিটকে গেল আরসিবি

WPL 2025: জোড়া জয় দিয়ে অভিযান শুরুর পর টানা ৫ ম্যাচ হেরে ডব্লিউপিএল থেকে ছিটকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ ম্যাচে রেকর্ডের ফুলঝুরি ছুটিয়ে সান্ত্বনার জয় পেল ইউপি ওয়ারিয়রজ।

দলগত সর্বাধিক স্কোর থেকে ব্যক্তিগত সর্বাধিক স্কোরের রেকর্ড হলো লখনউয়ে অনুষ্ঠিত ম্যাচে। ইউপি ১২ রানে জেতার ফলে প্লে-অফে চলে গেল দিল্লি ক্যাপিটালস, গুজরাত জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স।

WPL 2025

আজ একানা স্টেডিয়ামে টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফিল্ডিং নিয়েছিল। ইউপি ওয়ারিয়রজ তোলে ২০ ওভারে ৫ উইকেটে ২২৫। যা ডব্লিউপিএলের ইতিহাসে দলগত সর্বাধিক স্কোরের রেকর্ড। ইউপি এদিন ভেঙে দিল দিল্লি ক্যাপিটালসের নজির। ২০২৩ সালে ব্র্যাবোর্নে দিল্লি আরসিবির বিরুদ্ধে তোলে ২ উইকেটে ২২৩।

ডব্লিউপিএলে ব্যক্তিগত সর্বাধিক রানের নজিরটিও নিজের দখলে নিলেন জর্জিয়া ভল। তিনি ১৭টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৫৬ বলে ৯৯ রানে অপরাজিত থাকেন। এর আগে, ২০২৩ সালে মুম্বইয়ের ব্র্যাবোর্নে আরসিবির সোফি ডিভাইন গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ৩৬ বলে ৯৯ করেছিলেন। তবে ভল অপরাজিত থাকায় দখলে নিলেন শীর্ষস্থান।

এবারের ডব্লিউপিএলে গুজরাতের বেথ মুনি ইউপির বিরুদ্ধে ৫৯ বলে ৯৬ রানে অপরাজিত ছিলেন। এবারের ডব্লিউপিএলে কোনও ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক স্কোরের রেকর্ডটিও স্বাভাবিকভাবেই দখলে নিলেন ইউপি ওয়ারিয়রজের ওপেনার।

কিরণ নবগীরে ১৬ বলে ৪৬, ওপেনার গ্রেস হ্যারিস ২২ বলে ৩৯, চিনেল হেনরি ১৫ বলে ১৯, সোফি এক্লেস্টোন ১০ বলে ১৩ ও দীপ্তি শর্মা ১ বলে ১ রান করেন। জর্জিয়া ওয়্যারহ্যাম ২টি ও চার্লি ডিন ১টি উইকেট নেন।

জবাবে খেলতে নেমে ১৯.৩ ওভারে ২১৩ রানে গুটিয়ে যায় আরসিবি। রিচা ঘোষ ৬টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৩৩ বলে সর্বাধিক ৬৯ রান করেন। অধিনায়ক স্মৃতি মান্ধানা ৪ রানের বেশি করতে পারেননি। এলিস পেরি ২৮, স্নেহ রানা ৬ বলে ২৬ করেন। দীপ্তি শর্মা ও সোফি এক্লেস্টোন তিনটি করে উইকেট নেন। চিনেল হেনরি ২টি, অঞ্জলি সর্বাণী ১টি উইকেট পেয়েছেন।

দিল্লির রয়েছে ৮ ম্যাচে ১০ পয়েন্ট। নেট রান রেট ০.৩৯৬। গুজরাতের পয়েন্ট ৭ ম্যাচে ৮, নেট রান রেট ০.৩৩৪। মুম্বই ইন্ডিয়ান্সের রয়েছে ৬ ম্যাচে ৮ পয়েন্ট, নেট রান রেট ০.২৬৭। মুম্বই ২টি ম্যাচ জিতলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করে সরাসরি ফাইনালে যেতে পারবে। এলিমিনেটর খেলতে হবে না।

ইউপি শেষ করল চার নম্বরে থেকে। তাদের ৮ ম্যাচে ৬ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ০.৬২৪। আরসিবি সকলের নীচে, ৭ ম্যাচে ঝুলিতে ৪ পয়েন্ট। নেট রান রেট মাইনাস (-) ০.৩০৫।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+