Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WPL 2025 Retention: মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম ডিসেম্বরে, কোন তারকাদের ছেড়ে দিল দলগুলি?

WPL 2025 Retention: মহিলাদের প্রিমিয়ার লিগ (Women's Premier League)-এর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ডিসেম্বরের গোড়ায়। তার আগে রিটেনশন লিস্ট জমা দিল দলগুলি।

এই টুর্নামেন্টে অংশ নেয় ৫টি দল। তার মধ্যে আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজির দল রয়েছে। সেগুলি হলো- মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস। বাকি ২টি দল গুজরাত জায়ান্টস ও ইউপি ওয়ারিয়রজ।

WPL 2025 Retention

রিটেনশন তালিকা জমা পড়ার পর দেখা যাচ্ছে স্নেহ রানা, পুণম যাদবের পাশাপাশি লি তাহুহুর মতো বিদেশি তারকাকে ছেড়ে দিল তাঁদের দলগুলি। আগামী বছর এই টুর্নামেন্টের তৃতীয় সংস্করণ। গুজরাত জায়ান্টস দুই মরশুমেই সকলের নীচে ছিল। তারা ছেড়ে দিল স্নেহ রানাকে।

বেথ মুনি চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর প্রথম ডব্লিউপিএলে নেতৃত্ব দিয়েছিলেন অলরাউন্ডার রানা। গুজরাতের দলটি স্নেহর পাশাপাশি ছেড়ে দিল লি তাহুহু ও ক্যাথরিন ব্রাইসকে। মান্নত কাশ্যপ, বেদা কৃষ্ণমূর্তি, তারান্নুম পাঠান, তৃষা পূজিতা ও লরেন চিটলকেও ছেড়ে দিল গুজরাত। রেখে দেওয়া হলো অলরাউন্ডার সায়লী সাতঘড়ে, বিদর্ভের ব্যাটার ভারতী ফুলমণিকে।

দিল্লি ক্যাপিটালস দু-বারই ফাইনালে উঠে হেরে গিয়েছিল। এবার তারা নামবে প্রথমবার খেতাবের আশায়। লেগস্পিনার পুণম যাদবকে ছেড়ে দিল দিল্লি ক্যাপিটালস। তিনি ২০২২ সালের মার্চের পর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। ডব্লিউপিএলের সর্বশেষ সংস্করণে চলতি বছর একটি ম্যাচেও একাদশে ছিলেন না পুণম।

পুণমের পাশাপাশি দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিল অস্ট্রেলিয়ান টপ অর্ডার ব্যাটার লরা হ্যারিস। এ ছাড়া গতবার একটি ম্যাচে একাদশে সুযোগ না পাওয়া আনক্যাপড অপর্ণা মণ্ডল ও অশ্বিনী কুমারীকে ছেড়ে দিল দিল্লি ক্যাপিটালস।

মুম্বই ইন্ডিয়ান্স আন্তর্জাতিক ক্রিকেটারদের কোর গ্রুপকে ধরে রেখেছে। অধিনায়ক হরমনপ্রীত কৌর, অ্যামেলিয়া কের, হেইলি ম্যাথুজ, ক্লোয় ট্রায়ন, শবনিম ইসমাইলদের ধরে রাখা হলো। ছেড়ে দেওয়া হলো ফতিমা জাফর, হুমাইরা কাজী, প্রিয়াঙ্কা বালা ও ইংল্যান্ডের ফাস্ট বোলার ইসি ওংকে।

প্রথম WPL-এ তৃতীয় ও চলতি বছর চতুর্থ হয়েছিল ইউপি ওয়ারিয়রজ। তারা ছেড়ে দিল অলরাউন্ডার পার্শ্ববী চোপড়া, আনক্যাপড উইকেটকিপার লক্ষ্মী যাদব (ঊমা ছেত্রী চোট পাওয়ায় সুযোগ পান), মিডিয়াম পেসার এস যশশ্রী ও ইংল্যান্ডের ফাস্ট বোলার লরেন বেলকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নামবে খেতাব ধরে রাখার লক্ষ্য নিয়ে। তারা নিলামের আগে ছেড়ে দিল হিদার নাইট, দীক্ষা কাসাট, ইন্দ্রাণী রায়, নাদিন ডি ক্লার্ক, শুভা সতীশ, শ্রদ্ধা পোকরকর ও সিমরন বাহাদুরকে। স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন আরসিবি নাইটকে চলতি বছর পায়নি চোটের কারণে। নাইটের পরিবর্ত ছিলেন ক্লার্ক। মান্ধানার সঙ্গে ধরে রাখা হলো এলিস পেরি, সোফি ডিভাইনের মতো তারকাদের।

মুম্বই ইন্ডিয়ান্স ১৪ জনকে ধরে রেখে ছেড়ে দিল চারজনকে। দিল্লি ক্যাপিটালস ১৪ জনকে ধরে রেখে চারজনকেই ছেড়ে দিয়েছে। দিল্লি ক্যাপিটালসও চারজনকেই ধরে রাখল, ছাড়ল ৪ জনকে। ইউপি ওয়ারিয়রজও একই পথে হাঁটল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+