WPL 2024 Player Auction: মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম কাল, কতজনের ভাগ্য নির্ধারণ? দেখা যাবে কীভাবে?
WPL 2024 Player Auction: মহিলাদের প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণের নিলাম অনুষ্ঠিত হবে কাল মুম্বইয়ে। চলতি বছর প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগে খেতাব জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স।
আগামী বছর দ্বিতীয় সংস্করণের জন্য সব দলই কোমর বেঁধে নেমে পড়েছে স্ট্র্যাটেজি তৈরিতে। শক্তি ও দুর্বলতা চিহ্নিত করে সংশ্লিষ্ট বিভাগে পছন্দসই ক্রিকেটার নিতে ঝাঁপাবে পাঁচটি দল।

নিলামে নাম নথিভুক্ত করেছেন ১৬৫ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ১০৪ জন ভারতীয়, ৬১ জন বিদেশি। বিদেশিদের মধ্যে অ্যাসোসিয়েট দেশ থেকে রয়েছেন ১৫ জন ক্রিকেটার। দেশের হয়ে খেলেছেন এমন ক্রিকেটারের সংখ্যা ৫৬, ঘরোয়া ক্রিকেটে খেললেও আন্তর্জাতিক অভিষেক না হওয়া ক্রিকেটারের সংখ্যা ১০৯।
পাঁচটি দল সর্বাধিক ৩০ জন ক্রিকেটারকে নিতে পারবে। সর্বাধিক মোট ৯ জন বিদেশি জায়গা করে নিতে পারেন পাঁচটি দলে। ডিয়ান্ডা ডটিন ও কিম গার্থের বেস প্রাইস সর্বাধিক, ৫০ লক্ষ টাকার। ৪০ লক্ষ টাকার বেস প্রাইস থাকা ক্রিকেটারের সংখ্যা ৪০ লক্ষ টাকা।
দিল্লি ক্যাপিটালস ২.২৫ কোটি টাকা খরচ করে ১ বিদেশি-সহ সর্বাধিক ৩ জন ক্রিকেটার নিতে পারবে। গুজরাত জায়ান্টসের হাতে রয়েছে ৫.৯৫ কোটি টাকা, ৩ বিদেশি-সহ ১০ জন ক্রিকেটার নিতে পারবে তারা। মুম্বই ইন্ডিয়ান্সের রয়েছে ২.১ কোটি টাকা, ১ বিদেশি-সহ ৫ জন ক্রিকেটারের জায়গা ভরাট করতে পারবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিলামে যাবে ৩.৩৫ কোটি টাকা নিয়ে, তারা সর্বাধিক ৩ বিদেশি-সহ ৭ জনকে নিতে পারবে। ইউপি ওয়ারিয়রজের হাতে রয়েছে ৪ কোটি টাকা। এই দলে ১ বিদেশি-সহ ৫ জন ক্রিকেটারের জায়গা খালি রয়েছে। অর্থাৎ মোট ১৭.৬৫ কোটি টাকার মধ্যে ৯ বিদেশি-সহ ৩০ জন ক্রিকেটারকে নেওয়া যাবে।
কাল বেলা আড়াইটে থেকে শুরু করে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম। নিলাম সরাসরি সম্প্রচারিত হবে স্পোর্টস ১৮ ও স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলগুলিতে। জিওসিনেমা অ্যাপ ও ওয়েবসাইটেও সম্প্রচারিত হবে ডব্লিউপিএলের নিলাম।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications