WPL 2024: হরমনপ্রীতের ব্য়াটে প্লে-অফে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত জায়ান্টসকে হারাতেই নয়া নজির
WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগের প্লে-অফে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাত জায়ান্টসকে ১ বল বাকি থাকতে ৭ উইকেটে হারাল গতবারের চ্যাম্পিয়নরা।
অধিনায়ক হরমনপ্রীত কৌর অপরাজিত থাকলেন ৯৫ রানে। ডব্লিউপিএলের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জেতার রেকর্ডটিও দখলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাত জায়ান্টস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান তুলেছিল। তিনে নামা দয়ালান হেমলতা ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪০ বলে ৭৪ রান করেন। অধিনায়ক বেথ মুনি ওপেন করতে নেমে ৩৫ বলে ৬৬ রান করেন। ৮টি চার ও তিনটি ছয়ের সৌজন্যে।
মুম্বই ইন্ডিয়ান্সের ৮ জন বোলার এদিন হাত ঘোরালেন। সফলতম সাইকা ইশাক দুটি এবং হেইলি ম্যাথুজ, শবনিম ইসমাইল, পূজা বস্ত্রকার ও সজীবন সাজনা একটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে চাপের মুখে দলকে দুরন্ত জয় এনে দেন হরমনপ্রীত।
ওপেনার যস্তিকা ভাটিয়া ৩৬ বলে ৪৯ রান করেন। হেইলি ম্যাথুজ ১৮ ও ন্যাট সিভার-ব্রান্ট আউট হন ২ রান করেন। ১৩.৩ ওভারে ভাটিয়া আউট হলে স্কোর দাঁড়ায় তিন উইকেটে ৯৮। এরপর ঝোড়ো ব্যাটিং করলেন হরমনপ্রীত। WPL-এ প্রথম শতরানকারী হতে পারলেন না অল্পের জন্য।
এরই মধ্যে খেলা চলাকালীন বিপত্তিও ঘটে। হরমনপ্রীত তখন বিধ্বংসী মেজাজে। ১৮তম ওভারের শেষে আচমকাই মাঠে যে স্প্রিঙ্কলারের মাধ্যমে জল দেওয়া হয়, তা আচমকা চালু হয়ে যায়। জল বেরিয়ে আসায় ভিজে যায় আউটফিল্ড। ভেজা মাঠে খেলতে চাননি মুনি। ফলে সুপারসপার নামানো হয়।
কিন্তু এই কিছুক্ষণের ব্রেকেও হরমনপ্রীতের ছন্দ নষ্ট হয়নি। শেষ অবধি ৪৮ বলে ৯৫ রান করে অপরাজিত থাকলেন হরমনপ্রীত। তাঁর ব্যাট থেকেই এলো উইনিং শট। গত বছর সোফি ডিভাইন ৯৯ রান করেছিলেন। অ্যালিসা হিলি খেলেছিলেন অপরাজিত ৯৬ রানের ইনিংস। তাঁর পরেই রইলেন হরমনপ্রীত।
চলতি ডব্লিউপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনে চলে এলেন হরমনপ্রীত। মেগ ল্যানিং ও স্মৃতি মান্ধানা ৬টি করে ম্যাচ খেলে যথাক্রমে ২৬১ ও ২৪৩ রান করেছেন। হরমনপ্রীত পাঁচ ম্যাচ খেলে ২৩৫ রান করেছেন, ২টি অর্ধশতরান-সহ। তাঁর এদিনের ইনিংস সাজানো ১০টি চার ও পাঁচটি ছয় দিয়ে।
অ্যামেলিয়া কের ১০ বলে ১২ রানে অপরাজিত থাকেন। গত বছরের উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ১৮৯ রানের টার্গেট সফলভাবে তাড়া করে জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২৭ বল বাকি থাকতে জিতেছিল ৮ উইকেটে। আজ ১৯১ রানের টার্গেট তাড়া করে জিতল মুম্বই, ফলে আরসিবির রেকর্ডটি নিজেদের দখলে নিলেন হরমনপ্রীতরা।
শেষ ওভারে ১৩ রানের পুঁজি নিয়ে বল করতে গিয়েও ব্যর্থ। প্রথম বলেই বিরাট ছক্কায় চাপ বাড়ান হরমনপ্রীত। পরের বলে মারেন চার। এতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। তনুজা কানওয়ার ও শবনম এমডি ১টি করে উইকেট নেন। ডেথ ওভারের বোলিংই গুজরাতের আশায় জল ঢালল।
৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মুম্বই ইন্ডিয়ান্স। ৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে সকলের নীচে গুজরাত জায়ান্টস।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications