Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেন দিন রাতের টেস্টে ব্যবহার হয় গোলাপী বল, আলোর নিচে কেন ব্রাত্য লাল বল?

কেন দিন রাতের টেস্টে ব্যবহার হয় গোলাপী বল, আলোর নিচে কেন ব্রাত্য লাল বল?

আর কয়েক মুহুর্ত পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে দিন রাতের টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। আহমেদাবাদের মোতেরায় অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। সেই আবহে জেনে নেওয়া যাক, কেন দিন রাতের ফর্ম্যাটে শুধুই ব্যবহার করা হয় গোলাপী বল। আলোর নিচে কেন ব্রাত্য লাল বল, তার কারণও জেনে নেওয়া যাক।

কেন দিন রাতের টেস্টে ব্যবহার হয় গোলাপী বল, আলোর নিচে কেন ব্রাত্য লাল বল?

১) অনেক গবেষণা করে এই পর্যবেক্ষণে পৌঁছনো গিয়েছে যে ফ্র্যাড লাইটে লাল বল পড়তে পারেন ব্যাটসম্যান এবং ফিল্ডাররা। তাই এই ফর্ম্যাটে গোলাপী বলে খেলা হয় ম্যাচ।

২) দিন রাতের টেস্টের ক্ষেত্রে বলে গোলাপী রংয়ের চামড়া দিয়েই বল তৈরি করা হয়। বলে আলাদা করে রংয়ের প্রলেপ দিতে হয় না কিংবা পালিশ করতে হয় না। তাই বল দীর্ঘসময় ধরে সতেজ থাকে। কিন্তু লাল বলের ক্ষেত্রে কৃত্রিম লাল রংয়ের পালিশ উঠে যাওয়ার সম্ভাবনা থাকে।

৩) ম্যাচের শুরুর দিকে গোলাপী বল বেশি সুইং করে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

৪) অস্ট্রেলিয়ায় প্রথম শুরু হয়েছিল দিন রাতের টেস্ট। ফলে বাজারে প্রথম গোলাপী বল এনেছিল কোকাবুরা। ওই বলে প্রথমে ঘন সবুজ ও সাদা রংয়ের সেলাই ব্যবহার করা হত। তবে সেই রং পড়তে সমস্যা হতো ব্যাটসম্যানদের। ফলে গোলাপী বলের সেলাই কালো সুতো দিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়।

৫) অন্তত চার দিন না গেলে গোলাপী বলের জেল্লা পুরনো হয় না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

৬) ভারতের মাটিতে হওয়া দিন রাতের টেস্টগুলির জন্য গোলাপী বল বানানোর বরাত পায় এসজি।

৭) এসজি-র গোলাপী বলে হাত দিয়ে সেলাই করা হয়। বলের সিমে কালো সুতো ব্যবহার করা হয়।

৮) মোতেরার মতো সবুজ ঘাসের পিচে গোলাপী বল ৮০ ওভার নতুন থাকবে বলে জানিয়েছে এসজি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+