নির্বাচক প্যানেলে প্রসাদের মেয়াদ শেষ হচ্ছে, কী বললেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়
রবিবার বোর্ডের জাতীয় ক্রিকেট দলের নির্বাচন প্যানেলের প্রধান এম এসকে প্রসাদের মেয়াদ শেষ হল
বোর্ডের জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের প্রধান এম এস কে প্রসাদের মেয়াদ শেষ হচ্ছে। বিসিসিআইকে এবার নতুন নির্বাচক প্রধান বেছে নিতে হবে। মুম্বইয়ে এদিন বোর্ডের সাধারণ বৈঠকের পর এই নিয়ে প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ খুলেছেন।

মহারাজ বলেন, মেয়াদ শেষের বিষয়টা মেনে নিতে হবে। সেটা আমাদের হাতে একেবারেই নেই। বোর্ডের পুরনো সংবিধান মতে কোনও নির্বাচক চার বছর দায়িত্বে থাকতে পারবেন।

২০১৫ সালে এম এস কে প্রসাদ দায়িত্ব নিয়েছিলেন। এরপর তাঁর ৪ বছরের মেয়াদ সম্পূর্ণ হয়ে গিয়েছে। নতুন সংবিধান সংস্করণ হলে সেই মেয়াদ বেড়ে ৫ বছর হবে। সেক্ষেত্রে এম এস কে প্রসাদ ও গগন খোদাকে জায়গা ছাড়তে হবে।
তবে জোতিন পরানজপে,সরণদীপ সিং ও দেবাং গান্ধী ২০১৬ সালে দায়িত্ব নেন। তারা আরও এক বছর কাজ করার সুযোগ পাবেন।
সেই নিয়ে সৌরভ আরও বলেছেন, 'প্রসাদ অ্যান্ড কোম্পানি নির্বাচক হিসেবে দারুণ কাজ করলেন। প্রসাদের নির্বাচক প্যানেলের সময়কালে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে। প্রসাদকে ওর সাফল্যের জন্য অভিনন্দন। আগামী দিনে বোর্ডের সংবিধান সংশোধন করা হবে। সেখানে নির্বাচকদের মেয়াদ নির্ধারিত করে দেওয়া হবে।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications