বিশ্বকাপের পর থেকে সীমিত ওভারে ফোকাসে পন্থ, ব্যাক আপ সঞ্জু, পরিষ্কার করে দিলেন প্রসাদ
ধোনি নেই, অথচ বাংলাদেশের বিরুদ্ধে রয়েছে দুই উইকেটকিপার ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসন। এমন দল নির্বাচনের কারণ জানালেন নির্বাচক প্রধান এম এস কে প্রসাদ।
ধোনি নেই, অথচ বাংলাদেশের বিরুদ্ধে রয়েছে দুই উইকেটকিপার ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসন। এমন দল নির্বাচনের কারণ জানালেন নির্বাচক প্রধান এম এস কে প্রসাদ।
|
বিশ্বকাপকে মাথায় রেখে ভবিষ্যতে চোখ নির্বাচক দলের
প্রসাদ এদিন পরিষ্কার করে দেন, 'বিশ্বকাপের পর থেকেই আমাদের কাছে ছবিটা পরিষ্কার। এই মুহূর্তে পন্থের ব্য়াটে ছন্দ না থাকলেও আমরা ওকে ভেবেই এগোচ্ছি।' এখানেই না থেমে নির্বাচক প্রধান আরও বলেন,'ধোনির সঙ্গেও এই নিয়ে অতীতে আলোচনা হয়েছে। ধোনি নিজেও ভবিষ্যতের ক্রিকেটার তৈরির প্রসেস নিয়ে ভাবছেন। সেকারণেই মাহিও তরুণদের ব্যাকআপ করতে চান।' প্রসঙ্গত ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপকে মাথায় রেখেই নজরে পন্থ, জানিয়ে দিলেন নির্বাচক প্রধান এম এসকে প্রসাদ।

পন্থের ফর্ম
টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেও ব্যাটে রান না পেলে যে দলে জায়গা হারাতে হবে, পন্থের কাছে অবশ্য ছবিটা পরিষ্কার। চলতি বছরে ৯টি ওডিআই ম্যাচের ৮ ইনিংস খেলে পন্থ মাত্র ১৮৮ রান করতে পেয়েছেন। ব্যাটিং গড় ২৩.৫০। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ রান ৪৮। অন্যদিকে ২০১৯ সালে দেশের জার্সিতে ১০টি টি-টোয়েন্টি ম্যাচে পন্থের সংগ্রহ ১৬৮ রান। ব্যাটিং গড় ২১ , ঝুলিতে রয়েছে ১টি মাত্র অর্ধশতরান।

সঞ্জু স্যামসন
পন্থকে ফোকাসে রাখলেও বিশ্বকাপকে মাথায় রেখে ব্যাক আপ তৈরির প্রসেস শুরু করে দিল বিসিসিআই। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ পেলে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ম্যাচ খেলবেন সঞ্জু স্যামসন। সঞ্জুর পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছেন নবাগত শিবম দুবে। এদিন নির্বাচক প্রধান প্রসাদ বলেন, 'সঞ্জুকে আমরা ব্যাক আপ উইকেটকিপার হিসেবে তৈরি রাখতে চাই। সেকারণেই ওকে পরখ করে নেওয়া হবে।'
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications