প্রথম বিশ্বকাপ জয় নিয়ে আবেগতাড়িত মর্গ্যান, কী বললেন ইংল্যান্ডের অধিনায়ক
ক্রিকেট খেলার শুরু যে দেশে সেই ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ ওঠেনি ৪৪ বছর। তিন বার ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া হয়। ১৯৯২ সালের পর থেকে তো ফাইনালেও উঠতে ব্যর্থ হয় ইংল্যান্ড।
ক্রিকেট খেলার শুরু যে দেশে সেই ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ ওঠেনি ৪৪ বছর। তিন বার ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া হয়। ১৯৯২ সালের পর থেকে তো ফাইনালেও উঠতে ব্যর্থ হয় ইংল্যান্ড। এতদিন পর ঘরের মাঠে ঐতিহাসিক বিশ্বকাপ উঠল যাঁর হাতে সেই ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান এই জয় নিয়ে আবেগতাড়িত ও উচ্ছ্বসিত। রুদ্ধশ্বাস সুপার ওভারে নিউজিল্যান্ডকে ২০১৯ বিশ্বকাপের ফাইনাল হারানোর পর মর্গ্যান যা যা বললেন, তা এক নজরে দেখে নেওয়া যাক।

মিশ্র সংস্কৃতি
তিনি নিজে একজন আইরিশ। বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের নায়ক বেন স্টোকস এবং জোফ্রা আর্চারও পরে ব্রিটেনের নাগরিকত্ব নিয়েছেন। প্রথম জনের জন্ম নিউজিল্যান্ডে এবং দ্বিতীয় জন এসেছেন ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজ থেকে। একই সঙ্গে স্পিনার আদিল রশিদ, মইন আলিরাও ইংল্যান্ডের জার্সিতে এবার চুটিয়ে বিশ্বকাপ খেলেছেন। এই সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র অনেক সময় দলগত সংহতির অন্তরায় করে। কিন্তু সেই মিশ্র সংস্কৃতি ইংল্যান্ড ক্রিকেট দলের কাছে আশীর্বাদের মতো কাজ করেছে বলে মনে করেন অধিনায়ক ইয়ন মর্গ্যান।

ক্রিকেটে আগ্রহ
বড় টুর্নামেন্টে বিগত প্রায় তিন দশকের ধারাবাহিক ব্যর্থতায় ক্রিকেটের প্রতি আগ্রহ অনেকটাই হারিয়ে ফেলেছিল ইংল্যান্ডের তরণ সমাজ। ক্রিকেট ছেড়ে ফুটবল ও অন্যান্য খেলার প্রতি ঝোঁক বাড়ছিল সেদেশে। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের অনবদ্য পারফরম্যান্সের পর পরিস্থিতির পরিবর্তন হবে বলেই মনে করেন ইয়ন মর্গ্যান। তিনি বিশ্বাস করেন, বেন স্টোকস, জেসন রয়, জনি বেয়ারস্টো, জোস বাটলার, জোফ্রা আর্চারদের দেখে ইংল্যান্ডের তরুণ সমাজ ক্রিকেটের প্রতি নতুন করে টেনে আনবে।

আর্চার ও স্টোকস
শোনা যায়, ডেভিড উইলির পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজ-জাত জোফ্রা আর্চারকে বিশ্বকাপের দলে নেওয়ার পিছনে নাকি রয়েছেন তিনিই। সেই আর্চার সফল হওয়ায় তিনি যে যারপরনাই খুশি, তা প্রকাশ করেছেন মর্গ্যান। বলেছেন, আর্চার অবিশ্বাস্য প্রতিভাবান খেলোয়াড়। অন্যদিকে বেন স্টোকস যে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা পালন করবেন, তা তিনি জানতেন বলেই দাবি করেছেন অধিনায়ক মর্গ্যান।

প্রসঙ্গ নিউজিল্যান্ড
বিশ্বকাপ জুড়ে নিউজিল্যান্ড ও তাদের অধিনায়ক কেন উইলিয়ামসনের পারফরম্যান্সে তিনি মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ইয়ন মর্গ্যান।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার












Click it and Unblock the Notifications