Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধোনি নন, প্রথম টি ২০ আন্তর্জাতিকে ভারতের অধিনায়ক কে ছিলেন? রুদ্ধশ্বাস ম্যাচে জেতে কে?

২০০৬ সালের ডিসেম্বরে ভারত প্রথম টি ২০ আন্তর্জাতিকটি খেলেছিল। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দেখে নেওয়া যাক সেই ম্যাচে ফলাফল কী হয়েছিল?

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে জোহানেসবার্গে ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। পাকিস্তানকে হারিয়ে। বিশ্বকাপে ভারত খেলতে গিয়েছিল একটি টি ২০ আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতা নিয়েই। জোহানেসবার্গেই হয়েছিল সেই একমাত্র টি ২০ আন্তর্জাতিকটি। সেই ম্যাচে অবশ্যে ধোনি ভারত অধিনায়ক ছিলেন না। জেনে নিন, সেই ম্যাচে কী হয়েছিল।

ভারতের প্রথম টি ২০ আন্তর্জাতিক

ভারতের প্রথম টি ২০ আন্তর্জাতিক

ভারত ২০০৬ সালের দক্ষিণ আফ্রিকা সফরে একমাত্র টি ২০ আন্তর্জাতিকটি খেলেছিল। ম্যাচটি হয়েছিল ডিসেম্বরের ১ তারিখ। গ্রেম স্মিথের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের একাদশে ছিলেন বীরেন্দ্র শেহওয়াগ, সচিন তেন্ডুলকর, দীনেশ মোঙ্গিয়া, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীনেশ কার্তিক, সুরেশ রায়না, ইরফান পাঠান, হরভজন সিং, জাহির খান, অজিত আগরকার ও এস শ্রীসন্থ। এই ম্যাচে ভারত খেলতে নেমেছিল বীরুর নেতৃত্বেই।

বল হাতে দাপট জাহির-অজিতের

বল হাতে দাপট জাহির-অজিতের

নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তোলে ১২৬ রান। আলবি মরকেল ২৭, জাস্টিন কেম্প ২২ ও ইওহান ভ্যান ডার ওয়াথ ২১ রান করেন। জাহির খান ৪ ওভারে ১৫ রান দিয়ে ও অজিত আগরকার ২.৩ ওভারে ১০ রান দিয়ে ২টি করে উইকেট দখল করেন। শ্রীসন্থ, সচিন ও হরভজন নেন একটি করে উইকেট। ভারতের হয়ে টি ২০ আন্তর্জাতিকে প্রথম উইকেটটি দখল করেছিলেন জাহির।

বীরুর নেতৃত্বে জয়

বীরুর নেতৃত্বে জয়

জবাবে খেলতে নেমে ভারত ১ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় আদায় করে নেয়। টি ২০ আন্তর্জাতিকে ভারতের প্রথম যে ব্যাটার আউট হন তিনি হলেন সচিন (১২ বলে ১০)। শেহওয়াগ ৩৪ ও ধোনি ০ রানে আউট হন। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৫ বলে ৩৮ রান করে ম্যাচের সেরা হন দীনেশ মোঙ্গিয়া।

১ বল বাকি থাকতে জয়

১ বল বাকি থাকতে জয়

ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন দীনেশ কার্তিক ও সুরেশ রায়না। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৮ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন কার্তিক। সুরেশ রায়না ৪ বলে ৩ রানে অপরাজিত থাকেন। এই ম্যাচের পর ধোনির নেতৃত্বে পরের বছর টি ২০ বিশ্বকাপ খেলতে নামে। স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। তার পরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ টাই হয়। বোল আউটে শেষ অবধি জিতেছিল ভারত। টি ২০ বিশ্বকাপে সেটিই ভারতের প্রথম জয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+