Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিরাট ও পন্থের অর্ধশতরান, ব্যর্থ রোহিত, ঝোড়ো সেঞ্চুরি রিঙ্কুর, রেকর্ড স্পর্শ ধ্রুবর

চলতি বিজয় হাজারে ট্রফিতে টানা দুটি ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করলেন বিরাট কোহলি। আজ বেঙ্গালুরুতে তিনি গুজরাতের বিরুদ্ধে উপহার দিলেন ঝোড়ো অর্ধশতরান।

যদিও এদিন ব্যর্থ হলেন রোহিত শর্মা। উত্তরাখণ্ডের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে ওপেন করতে নেমে রোহিত ফিরলেন গোল্ডেন ডাক সঙ্গী করে।

বিরাট আগের ম্যাচে অন্ধ্রের বিরুদ্ধে ১০১ বলে ১৩১ রান করেছিলেন। এদিন শুরু থেকেই তিনি ছিলেন মারমুখী মেজাজে। ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন রবি বিষ্ণোইয়ের বল পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে। তাঁর প্রথম ৫৩ রানের পঞ্চাশই এসেছে বাউন্ডারির মাধ্যমে।

বাঁহাতি স্পিনার বিশাল জয়সওয়ালের বলে স্টাম্প আউট হয়ে কোহলি সাজঘরে ফেরেন ৬১ বলে ৭৭ রান করে। মেরেছেন ১৩টি চার ও একটি ছয়। দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ ৭৯ বলে ৭০ রান করলেন। মেরেছেন ৮টি চার ও ২টি ছয়। দিল্লি ৫০ ওভারে তোলে ৯ উইকেটে ২৫৪।

জয়পুরে মুম্বই ৭ উইকেটে ৩৩১ রান তুলেছে উত্তরাখণ্ডের বিরুদ্ধে। রোহিত প্রথম ওভারের শেষ বলে স্ট্রাইকে আসেন। দেবেন্দ্র সিং বোরার বলে পুল মারতে গিয়ে তিনি শূন্য রানে আউট হন। মুম্বইয়ের হয়ে ৮২ বলে সর্বাধিক অপরাজিত ৯৩ করেন হার্দিক তামোরে। সরফরাজ ও মুশির খান দুজনেই ব্যক্তিগত ৫৫ রান করে আউট হন।

উত্তরপ্রদেশের হয়ে শতরান হাঁকালেন রিঙ্কু সিং। রাজকোটে চণ্ডীগড়ের বিরুদ্ধে রিঙ্কু ১১টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ৬০ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন। এটি রিঙ্কুর লিস্ট এ ক্রিকেটে দ্বিতীয় শতরান। ওপেনার আরিয়ান জুয়াল ১১৮ বলে ১৩৪ করেন। ধ্রুব জুরেল তিনে নেমে ৫৭ বলে ৬৭ রান করেন। উত্তরপ্রদেশ তোলে ৪ উইকেটে ৩৬৭।

ধ্রুব শোরে আগেরবারের বিজয় হাজারে ট্রফির নক-আউট পর্বে ১১০, ১১৪ ও ১১৮ রান করেছিলেন। ৮ ইনিংসে করেছিলেন ৪৯৪। এবারের বিজয় হাজারে ট্রফিতে বাংলার বিরুদ্ধে ১৩৬ রান করার পর আজ তিনি ফের শতরান হাঁকালেন। রাজকোটে হায়দরাবাদের বিরুদ্ধে তিনি ৭৭ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন। বিদর্ভ তোলে ৫ উইকেটে ৩৬৫ রান। লিস্ট এ ক্রিকেটে টানা পঞ্চম শতরান হাঁকিয়ে শোরে স্পর্শ করলেন নারায়ণ জগদীশানের রেকর্ড।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+