Virat Kohli: মাঠের বাইরেও বিরাট রেকর্ড, জানুন কোহলির মোট আয়ের পরিমাণ
মাঠে ব্যাট হাতে রান করলেই রেকর্ড গড়েন। আর মাঠের বাইরে আয়ের নিরিখেও সেঞ্চুরি হাঁকাচ্ছেন বিরাট কোহলি। বর্তমানে আয়ের নিরিখে টেক্কা দিয়েছেন সমস্ত ক্রিকেটারদের। আকাশ ছোঁয়া তাঁর সম্পদের পরিমাণ তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে কিং কোহলির মোট সম্পদের পরিমান ১০৫০ কোটি টাকা।
শুনতে অবাক লাগলে এটাই বাস্তব। এই মুহূর্ত মাঠ এবং মাঠের বাইরে জনপ্রিয়তম ক্রিকেটারের নাম বিরাট কোহলি। প্রতিদিনই বাড়ছে তাঁর ব্র্যান্ড ভ্যালুর পরিমাণ। নামি ব্র্যান্ডের কোম্পানি টাকার থলি নিয়ে তাঁর জন্য অপেক্ষা করে থাকেন, তাঁদের ব্র্যান্ডের প্রচার করানোর জন্য।

বিসিসিআইয়ের চুক্তি অনুযায়ী 'এ প্লাস' গ্রেড হিসেবে বিরাট কোহলি। ভারতীয় বোর্ডের কাছ থেকে বার্ষিক ৭ কোটি টাকা পান বিরাট। এ ছাড়া প্রতি টেস্ট ম্যাচ ১৫ লক্ষ, একদিনের ম্যাচে ৬ লক্ষ এবং টি-টোয়েন্টি ম্যাচ প্রতি ৩ লক্ষ টাকা ফি পান। এছাড়া আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের থেকে বছরে ১৫ কোটি টাকা নেন প্রাক্তন ভারত অধিনায়ক।
সমাজ মাধ্যেম তাঁর জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে। ইনস্টাগ্রামে বিরাটের ফলোয়ারের সংখ্যা পৌঁছালো ২৫০ মিলিয়নে। বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসাবে এই নজির স্পর্শ করলেন বিরাট কোহলি। এক নম্বরে রয়েছেন পর্তুগালের অধিনায়ক রোনাল্ডো। তাঁর ফলোয়ারের সংখ্যা ৫৮৫ মিলিয়ন। অন্যদিকে পিএসজি তারকা লিওনেল মেসি রয়েছেন দুই নম্বরে। তাঁর ৪৬১ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

Virat Kohli: মাঠের বাইরেও বিরাট রেকর্ড, জানুন কোহলির মোট আয়ের পরিমাণ
ইনস্টাগ্রামে পোস্ট প্রতি তিনি পান ৮.২ কোটি এবং টুইটারে পান ২.৯ কোটি টাকা। বর্তমানে ১৮টি ব্র্যান্ডের প্রচারের মুখ কোহলি। বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য বছরে ৭.৫০ থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন প্রতিদিন হিসেবে। প্রথম দিনে শুটিং শেষ না হলে যদি পরের দিন পর্যন্ত চলে, তবে একই অনুপাতে পারিশ্রমিকের মাত্রাও বৃদ্ধি পায়।
The Cover pic of Stock Gro - Virat Kohli, Indian Cricket GOAT. pic.twitter.com/HiCcdKcNmg
— Johns. (@CricCrazyJohns) June 18, 2023
শুধু ক্রীড়া জগতের নয়, একইসঙ্গে বলিউড স্টারদেরও টেক্কা দিয়েছেন কোহলি। এখানেই শেষ নয় কোহলির মালিকানার তালিকায় রয়েছে একাধিক খেলার দলও। আইএসএলে দল এফসি গোয়ার মালিকানা কিছু শতাংশ আছে কোহলির হাতে। পাশাপাশি টেনিস এবং কুস্তির দলও রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের।

Jasprit Bumrah: দ্রুত সুস্থ হচ্ছেন, টিম ইন্ডিয়াতে কবে প্রত্যাবর্তন করছেন বুমরাহ?
বর্তমানে কোহলির রয়েছে দুটি ফ্ল্যাট।মুম্বইয়ের তাঁর ফ্ল্যাটের দাম ৩৪ কোটি, গুরুগ্রামে তাঁর ফ্ল্যাটের দাম ৮০ কোটি। বিরাটের একটি বিলাস বহুল গাড়ি রয়েছে তার নাম ৩১ কোটি। সব মিলিয়ে মাঠের বাইরে রেকর্ড গড়েই চলেছেন কিং কোহলি।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ভোটের আগে প্রশাসনে রদবদলের ঝড়, পদমর্যাদা খর্ব করার অভিযোগে ডব্লিউবিসিএস মহলে ক্ষোভ -
রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর ‘৪ মে এর পর শ্রী রামই ভরসা' -
রাতেই শহরে শাহ, মমতা-অভিষেকদের বিঁধে কাল প্রকাশ করবেন চার্জশিট -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক! লকডাউনের জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কী বললেন হরদীপ সিং পুরী? -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান












Click it and Unblock the Notifications