Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Virat Kohli: বিশ্বকাপের মধ্যেই বিরাট সুখবর, বিশ্বসেরাদের তালিকায় একমাত্র ক্রিকেটার কোহলি

বিশ্বকাপে ৮ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৫৪৩ রান। এরইমধ্যে একদিনের ক্রিকেটে সচিন তেন্ডুলকরের ৪৯টি শতরানের মাইলস্টোনও স্পর্শ করেছেন কিং কোহলি। বিশ্বকাপের মধ্যেই বিরাট সুখবর প্রাক্তন ভারত অধিনায়কের জন্য। বর্তমানে বিরাট কোহলি শুধু ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ নেই, বিশ্বের সেরা অ্যাথলিটদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন। আরও একবার মেসি-রোনাল্ডোদের সঙ্গে এক আসনে বসলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

একটি বিশ্ব বিখ্যাত ক্রীড়া ওয়েবসাইটের পক্ষ বিশ্বের সেরা ১০ জন অ্যাথলিটের নাম প্রকাশ করা হয়েছে। সেই তালিকাতে জায়গা করে নিয়েছেন কিং কোহলি। এই তালিকাতে যেমন আছেন বর্তমান ফুটবলের দুই নক্ষত্র মেসি এবং রোনাল্ডো। তেমনই আছেন সেরেনা উইলিয়ামস, মাইকেল ফ্লেপসের মতো তারকারাও। একমাত্র ক্রিকেটার হিসাবে এই তালিকাতে জায়গা করে নিয়েছেন বিরাট।

Virat Kohli

এই তালিকাতে এক নম্বরে আছেন লিও মেসি, দুই নম্বরে আছেন রোনাল্ডো, তিন নম্বরে আছেন বক্সার মহম্মদ আলি, চার নম্বরে আছেন বাস্কেটবল তারকা মিচেল জর্ডন, পাঁচ ‌নম্বরে আছেন কোহলি। ছয় নম্বরে আছেন জামাইকান দৌড়বিদ বোল্ট, সাত নম্বরে আছেন মাইক টাইসন, আট নম্বরে রয়েছেন লিবোর্ন জেমস, নয় নম্বর আছেন সেরেনা উইলিয়ামস, ১০ নম্বরে মার্কি‌ন কিংবদন্তি সাঁতারু মাইকেল ফ্লেপস।

অর্থ্যাত এই তালিকাই বলে দিচ্ছে বর্তমানে বিশ্বসেরা অ্যাথলিটদের মধ্যে অন্যতম কোহলি। তাঁর সৌজন্যেই ক্রিকেটও কুলীন হচ্ছে। এমনকি কোহলি পিছনে ফেলে দিয়েছেন বোল্ট, ফ্লেপস, সেরেনাদের মতো তারকাদেরও।

এরআগেও সোশ্যাল মিডিয়া থেকে আয়ের নিরিখে মেসি-রোনাল্ডোকে কড়া টক্কর দিয়েছেন কোহলি। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ব্র্যান্ড ভ্যালু আকাশছোয়াঁ। সোশ্যাল একটি পোস্ট বাবদ কোটি কোটি টাকা রোজগার করছেন তিনি। এই ফোটো এবং ভিডিও শেয়ারিং অ্যাপ থেকে আয়ের নিরিখে বিশ্বের প্রথম তিন ক্রীড়াবিদের মধ্যে একজন আছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর সামনে রয়েছেন মাত্র দু'জন। সিআরসেভেন এবং এলএমটেন।


এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট। কোহলি প্রতি পোস্টের জন্য ১১.৪৫ কোটি টাকা রোজগার করেন। ইনস্টায় কোহলির ফলোয়ার্স সংখ্যা ২৫৬ মিলিয়ন। ক্রীড়াবিদদের মধ্যে ফলোয়ার্স সংখ্যায় মেসি-রোনাল্ডোর পিছনে রয়েছেন তিনি। তালিকার প্রথম স্থানে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পার পোস্টে আয় করেন ২৬.৭ কোটি টাকা। ইনস্টাগ্রাম আয়েও রোনাল্ডোর সঙ্গে জোর টক্কর মেসির। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা ২১.৫ কোটি টাক।


এরইমধ্যে বেঙ্গালুরুর টিম হোটেলে একসঙ্গে দেখা গেল বিরুষ্কারে। বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচেই গ্যালারিতে দেখা যায়নি অনুষ্কাকে। তবে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা দুই জনকে একসঙ্গে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+