Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০২১ বাজেট বক্তৃতায় টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়কে ভূমিকা সীতারমনের

২০২১ বাজেট বক্তৃতায় টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়কে ভূমিকা সীতারমনের

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক টেস্ট জয় সূত্র টেনে ২০২১ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই সাফল্যের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দনও জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যাতে গর্বিত হয়েছেন দেশের ক্রিকেট প্রেমী থেকে আম জনতা।

কী বললেন সীতারমন

কী বললেন সীতারমন

করোনা ভাইরাসে আবহে সোমবার সংসদে ২০২১ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ভূমিকা হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট জয়কে তুলে ধরেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাইশ গজে এমন দুর্দান্ত সাফল্যের জন্য অজিঙ্ক রাহানে শিবিরকে অভিনন্দনও জানিয়েছেন সীতারমন।

রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি

রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি

সংসদে ২০২১ সালের কেন্দ্রীয় বাজেট পেশের শুরুতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি তুলে ধরলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বললেন, 'পাখির মতোই অন্ধকারের মধ্যে আলো অনুভব করে এবং গান গায় বিশ্বাস'।

ভারতের অনবদ্য জয়

ভারতের অনবদ্য জয়

অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হওয়া প্রথম টেস্ট বিশ্রীভাবে হেরে গিয়েছিল ভারত। তবে সিরিজের বাকি তিন টেস্টের একটি ড্র ও দুটি জিতে ঐতিহাসিক কামব্যাক ঘটায় টিম ইন্ডিয়া। জিতে যায় সিরিজও।

মোদীর মুখে অজি বিজয়

মোদীর মুখে অজি বিজয়

রবিবারের 'মন কি বাত' অনুষ্ঠানে দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করতে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট জয়কে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন নরেন্দ্র মোদী। প্রথম টেস্টে শোচনীয় হারের পর ভারত যেভাবে সিরিজে ফিরে এসেছে, তা অনুপ্রেরণা মূলক বলে মনে করেন প্রধানমন্ত্রী। সে কথা পরে টুইটারেও লেখেন মোদী। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+