রাহুলের পরিবর্তে রোহিতকে ভারতের টেস্ট ওপেনার হিসেবে ভাবা যেতে পারে, বললেন নির্বাচক
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথার সুর শোনা গেল বিসিসিআই-র প্রধান নির্বাচক এমএসকে প্রসাদের গলায়। সাফ জানালেন, টেস্টে টিম ইন্ডিয়ার টেস্ট ওপেনার কেএল রাহুলের ফর্ম নিয়ে চিন্তা বাড়ছে।
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথার সুর শোনা গেল বিসিসিআই-র প্রধান নির্বাচক এমএসকে প্রসাদের গলায়। সাফ জানালেন, টেস্টে টিম ইন্ডিয়ার টেস্ট ওপেনার কেএল রাহুলের ফর্ম নিয়ে চিন্তা বাড়ছে। এভাবে চললে রাহুলের পরিবর্তে টেস্টে রোহিত শর্মাকে সুযোগ দেওয়া হতে পারে বলেও আভাস দিলেন এমএসকে প্রসাদ।

১২ ইনিংস আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে ১৪৯ রানের ইনিংস খেলেছিলেন কেএল রাহুল। তারপর থেকে কর্নাটকি ব্যাটসম্যানের ব্য়াটিং গ্রাফ নিম্নমুখী। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে দুটি টেস্টে যথাক্রমে ৪৪, ৩৮, ১৩ ও ৬ রান করেন রাহুল। তাঁর এই ব্যাটিং পারফরম্যান্সে বোর্ড যে খুব একটা খুশি নয়, তা স্পষ্ট বুঝিয়ে দিলেন দেশের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। কেএল রাহুলকে আর টিম ইন্ডিয়ার টেস্ট দলের ওপেনার রাখা হবে কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা করা হবে বলে জানিয়েছেন প্রসাদ।
অন্যদিকে, দলে থাকা সত্ত্বেও ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেওয়া রোহিত শর্মাকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টে বসিয়ে রাখা হয়। টিম ইন্ডিয়ার এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। এ ব্য়াপারে প্রশ্ন করা হলে দেশের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ সাফ জানান, রাহুলের পরিবর্তে রোহিত শর্মাকেই ভারতের টেস্ট দলের ওপেনার ভাবতে পারেন তাঁরা। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। সেই সিরিজে হিটম্যানকে সাদা জার্সিতে ব্যাট করতে দেখা যেতে পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications