Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: গণেশ চতুর্থীতেও টি২০ বিশ্বকাপ জয়ের রেশ, থিমে হাজির রোহিত-বিরাটরা, দেখুন ভিডিও

শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরশুম। গণেশ পুজো দিয়ে হচ্ছে সূচনা। মুম্বই তথা মহারাষ্ট্র শহরের অন্যতম প্রধান উৎসব গনেশ চতুর্থ। সাধারণ মানুষ থেকে সেলিমব্রিটি, সবাই অংশ নেন উৎসবে। কিন্তু এবার উৎসবের সঙ্গে মিশে গিয়েছে ক্রিকেটও।

চলতি বছরে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের আইসিসি ট্রফি ঘরে এনেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এবার মুম্বইয়ের গণেশ পুজোতেও ছোঁয়া লেগেছে বিশ্বকাপের। যেখানে থিমে উঠে এসেছে ভারতের বিশ্বকাপ জয়।

T20 World Cup

মুম্বইতে গণেশ চতুর্থীর উত্সব শুরু হওয়ার সাথে সাথে, এটি স্বাভাবিক ছিল যে ভারতের বিশ্বকাপ জয় একটি থিম হিসাবে উপস্থিত হবে। মুম্বই টিম ইন্ডিয়ার বিজয় কুচকাওয়াজ হয়েছে বিশ্বকাপ জিতে ফিরে আসার পরই। তাঁরই পুনরাবৃত্তি দেখা গেল, এবার খেলোয়াড়দের কাটআউট নিয়ে এবং গনপতি নিজেই অধিনায়ক রোহিত শর্মার হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিচ্ছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


শুধু বিশ্বকাপ নয়, গণেশ পুজোর থিমে উঠে এসেছেন বিরাট রোহিতরাও। বিভিন্ন পুজো কমিটি তাদের থিমে তুলে ধরেছেন বিরাট রোহিতের মতো তারকা ক্রিকেটারদের। যারা চলতি বিশ্বকাপের পর টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করেছেন।

গণেশ পুজোর মধ্য দিয়েই সূচনা হবে উৎসবের মরশুমের। তবে ভারতের টি২০ বিশ্বকাপ জয় যে উৎসবের আনন্দকে দ্বিগুণ করছে তা বিভিন্ন থিম থেকেই বোঝা যাচ্ছে।

শনিবার গনেশ চতুর্থী। সমৃদ্ধি, বুদ্ধি এবং জ্ঞানের দেবতা তিনি। আবার তিনিই হলেন বিঘ্ননাশক সিদ্ধিদাতা গণেশ। জগৎ পিতা মহাদেব এবং শংকরীর পুত্র তিনি। সচিন সহ অনেক ক্রিকেটারই প্রতি বছর গণেশ বন্দনায় সামিল হন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+