T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে এবার রেকর্ড প্রাইজ মানি! চ্যাম্পিয়ন হলে কত অর্থ মিলবে পুরস্কার হিসেবে?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের নবম সংস্করণ শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। এই প্রথম টি২০ বিশ্বকাপ খেলছে ২০টি দল। ফলে এবারই সবচেয়ে বড় টি২০ বিশ্বকাপ।
প্রাইজ মানির নিরিখেও রেকর্ড গড়ল এবারের টি২০ বিশ্বকাপ। আইসিসি ঘোষণা করল রেকর্ড অঙ্কের পুরস্কারমূল্য।

গ্রুপ পর্ব, সুপার এইট, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে এবারের টি২০ বিশ্বকাপে ২৮ দিনে মোট ৫৫টি ম্যাচ হবে। আজ আইসিসি জানিয়েছে, ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে পাবে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার।
এবারের বিশ্বকাপে মোট পুরস্কারমূল্যের পরিমাণ ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার। রানার-আপ দল পাবে ১.২৮ মিলিয়ন মার্কিন ডলার। অংশগ্রহণকারী প্রতিটি দেশ ন্যূনতম ২২৫,০০০ মার্কিন ডলার পাবেই বলে আইসিসির তরফে জানানো হয়েছে।
সেমিফাইনালে পরাজিত ২ দলের প্রত্যেকে প্রাইজ মানি হিসেবে পাবে ৭৮৭,৫০০ মার্কিন ডলার করে। সুপার এইট থেকে যে চারটি দল ছিটকে যাবে তাদের প্রত্যেকে ৩৮২,৫০০ মার্কিন ডলার প্রাইজ মানি দেশে ফিরবে। নবম, দশম, একাদশ ও দ্বাদশ স্থানে থাকা দলগুলি প্রত্যেকে পাবে ২৪৭,৫০০ মার্কিন ডলার করে।
১৩ থেকে ২০ নম্বর স্থানে থাকা দলগুলি ২২৫,০০০ মার্কিন ডলার করে পাবে। এর পাশাপাশি সেমিফাইনাল ও ফাইনাল বাদে বাকি ম্যাচগুলিতে যে দলগুলি জিতবে তারা পাবে ৩১,১৫৪ মার্কিন ডলার করে। এবারের টি২০ বিশ্বকাপে প্রথম রাউন্ড অর্থাৎ গ্রুপ পর্বে রয়েছে ৪০টি ম্যাচ।
টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল দুটি হবে ত্রিনিদাদ ও টোব্যাগো এবং গায়ানায়। ফাইনাল বার্বাডোজে। আইসিসির চিফ এগজিকিউটিভ জিওফ অ্যালার্ডিসের কথায়, এবারের বিশ্বকাপ নানা দিক দিয়েই ঐতিহাসিক। ফলে ক্রিকেটারদের জন্য এই প্রাইজ মানিও যথার্থ। এবারের টি২০ বিশ্বকাপ সব সংস্করণকেই জনপ্রিয়তায় ছাপিয়ে যাবে, একাধিক রেকর্ডের মাধ্যমে, আশাবাদী আইসিসি।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন?












Click it and Unblock the Notifications