T20 World Cup 2024: চারটি মেডেন ওভার, সঙ্গে তিন উইকেট! লকি ফার্গুসনের অবিশ্বাস্য স্পেল, ছাপিয়ে গেলেন কাকে?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে নয়া রেকর্ড গড়লেন লকি ফার্গুসন। নিউজিল্যান্ডের পেসার এদিন পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে চারটি ওভারেই মেডেন নিলেন।
সেই সঙ্গে ঝুলিতে পুরলেন তিনটি উইকেট। টি২০ আন্তর্জাতিকে কোনও ম্যাচে চারটিই মেডেন ওভার নিশ্চিত করা এই নিয়ে ক্রিকেটবিশ্ব দেখল দ্বিতীয়বার। কানাডার সাদ বিন জাফরের কীর্তি ছাপিয়ে গেলেন ফার্গুসন।

টি২০ বিশ্বকাপে টারৌবায় নিউজিল্যান্ড নিয়মরক্ষার ম্যাচ খেলছে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে। বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হয়েছিল। ট্রেন্ট বোল্টের এটিই কেরিয়ারের শেষ টি২০ বিশ্বকাপ, সম্ভবত শেষ টি২০ আন্তর্জাতিকও। বোল্ট চার ওভারে ১৪ রান দিয়ে নেন ২ উইকেট।
যদিও টি২০ বিশ্বকাপে বোল্টের বিদায়ী ম্যাচে যাবতীয় আকর্ষণ কেড়ে নিলেন লকি ফার্গুসন। তিনি চারটি ওভার করেছেন। সব কটি মেডেন। কোনও রান দিয়ে নিলেন তিন উইকেট। টি২০ বিশ্বকাপে এমন নজির আর কারও নেই। টি২০ আন্তর্জাতিকে কোনও ম্যাচে চারটি মেডেন ওভার এর আগে করেছিলেন কানাডার সাদ বিন জাফর।
২০২১ সালে সাদ বিন জাফর কুলিজে পানামার বিরুদ্ধে ৪টি মেডেন ওভার করে তুলে নিয়েছিলেন ২ উইকেট। ফলে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে টি২০ আন্তর্জাতিক ম্যাচে চারটি মেডেন ওভার করার নজির ফার্গুসনের, টেস্টখেলিয়ে দেশগুলির মধ্যে প্রথম বোলার হিসেবে। জাফরের চেয়ে একটি উইকেট বেশিও পেলেন ফার্গুসন।
টি২০ আন্তর্জাতিক তথা টি২০ আন্তর্জাতিকে সেরা ইকনমিকাল ওভারের রেকর্ড গড়লেন ফার্গুসন। যা কেউ স্পর্শ করতে পারবেন, কিন্তু ভাঙতে পারবেন না। এমনকী চারটি মেডেন ওভার করার পাশাপাশি ফার্গুসনকে পিছনে ফেলতে চারটি উইকেট দখল করতে হবে কোনও বোলারকে, যা কার্যত অসম্ভবই বলা চলে।
পাপুয়া নিউ গিনি ১৯.৪ ওভারে ৭৮ রানে গুটিয়ে গিয়েছে। নিউজিল্যান্ড রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল। তাদের ইনিংসে ৮১টি ডট বল। তার মধ্যে ২৩টি ফার্গুসনের। একটি বলে ২ রান লেগ-বাই হয়। প্রথম ওভারটি করতে গিয়ে প্রথম বলে উইকেট নিয়েছিলেন।
নিজের দ্বিতীয় ওভারে কোনও উইকেট পাননি ফার্গুসন। তৃতীয় ওভারে দ্বিতীয় বলে একটি উইকেট পান। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে একটি উইকেট পান। তার পরের বলে ২ রান লেগ-বাই। তিনি আউট করেন পাপুয়া নিউ গিনি অধিনায়ক আসাদ ভালা, চার্লস আমিনি ও চাদ সোপেরকে। টিম সাউদি ৪ ওভারে ১১ ও ইশ সোধি ৩.৪ ওভারে ২৯ রান দিয়ে দুটি করে উইকেট পান। ১টি উইকেট মিচেল স্যান্টনারের।
আজ ৪২তম টি২০ আন্তর্জাতিক খেলছেন ফার্গুসন। দেড়শোর উপর ওভারে কেরিয়ারে পাঁচটি মেডেন ওভার করেছেন, তার মধ্যে আজকেই করলেন চারটি।
এদিকে, নিউজিল্যান্ড ১২.২ ওভারে ৭৯ রানের টার্গেটে পৌঁছয় তিন উইকেট হারিয়ে। ডেভন কনওয়ে ৩২ বলে ৩৫ রান করেন। অধিনায়ক কেন উইলিয়ামসন ১৮ ও ড্যারিল মিচেল ১৯ রানে অপরাজিত থাকেন। ২.২ ওভারে ৪ রানে ২ উইকেট নেন কাবুয়া মোরেয়া।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications