বিশ্বকাপে নামার আগে আইসিসি তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখলেন সূর্যকুমার যাদব
বিশ্বকাপে নামার আগে আইসিসি তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখলেন সূর্যকুমার যাদব
টি-২০ বিশ্বকাপের সুপার ১২-এর ম্যাচে ২৩ অক্টোবর নামার আগে সূর্যকুমার যাদবের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল আইসিসি'র প্রকাশিত টি-২০ ব্যাটসম্যানদের নতুন ক্রমতালিকা। আইসিসির র্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থান ধরে রেখেছেন সূর্য। ৮৩৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। শীর্ষ স্থান রেখেছেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান। তৃতীয় স্থান ধরে রেখেছেন বাবর আজম, তাঁর রেটিং পয়েন্ট ৮০৮। চতুর্থ স্থানে রয়েছেন এইডেন মার্করাম, তাঁর সংগৃহীত রেটিং পয়েন্ট ৭৭৭, পঞ্চম স্থানে রয়েছেন ডেভন কনওয়ে তাঁর রেটিং পয়েন্ট ৭৭৩।

প্রথম দশের মধ্যে সূর্যকুমার যাদব ছাড়া আর কোনও ক্রিকেটার নেই। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি এই তালিকায় রয়েছেন ১৫ নম্বরে। ১৩ নম্বরে রয়েছেন কে এল রাহুল, বিরাটের থেকে এক ধাপ নীচে ১৬ নম্বরে রয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দলে একটিই পরিবর্তন ঘটেছে। নিউজিল্যান্ডের আগ্রাসী ব্যাটসম্যান গ্লেন ফিলিপস ১৩ ধাপ উঠে সেরা দশে জায়গা করে নিয়েছেন। ৬১১ রেটিং পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন দশম স্থানে।
অপর দিকে, অলরাউন্ডারদের তালিকায় নিজের জায়গা ধরে রেখেছেন হার্দিক পান্ডিয়া। ১৭৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে। এই তালিকায় এক মাত্র ভারতীয় হিসেবে রয়েছেন হার্দিক। ২৬৬ রেটিং পয়েন্ট নিয়ে শাকিব আল হাসান শীর্ষ স্থান ধরে রেখেছেন। ২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি।
টি-২০ ফরম্যাটে বোলারদের তালিকায় সেরা দশে খুব বেশি পরিবর্তন হয়নি। দুই ধাপ উঠে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন মুজীব উর রহমান। তিনি ৬৭৭ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন এবং ৬৬২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ অষ্টম স্থানে রয়েছেন। টি-২০ ক্রিকেটে বোলারদের তালিকায় ৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন জস হ্যাজেলউড, দ্বিতীয় স্থানে রয়েছেন রশিদ খান, তাঁর সংগৃহীত রেটিং পয়েন্ট ৬৯৬।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications