নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছন্দে ফেরায় বিশ্বের টি২০ ব্যাটারদের মধ্যে অগ্রগতি সূর্যর, শীর্ষে অভিষেকই
পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম তিনটিতে জিতে ইতিমধ্যেই ভারত সিরিজ পকেটে পুরে ফেলেছে। তারই মধ্যে স্বস্তির বিষয়, ফর্মে ফিরেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
তারই সুফল মিলল আইসিসি টি২০ র্যাঙ্কিংয়ে। ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এলেন ভারত অধিনায়ক।

টি২০-তে বিশ্বের প্রাক্তন এক নম্বর ব্যাটার সূর্য চলতি সিরিজে যথাক্রমে ৩২, অপরাজিত ৮২ এবং অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেছেন। টি২০ বিশ্বকাপের মাত্র ১০ দিন আগে ভারত দলগত র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছে। ব্যাটারদের তালিকায় অভিষেক শর্মা এক নম্বরে এবং তিলক বর্মা তৃতীয় স্থানে রয়েছেন।
কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৩২ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ঈশান কিষাণ ৬৪তম স্থানে র্যাঙ্কিংয়ে ফের প্রবেশ করেছেন। এ ছাড়া, শিবম দুবে নয় ধাপ এগিয়ে ৫৮তম স্থানে এবং রিঙ্কু সিং ১৩ ধাপ এগিয়ে ৬৮তম স্থানে উঠে এসেছেন।
ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তিন ম্যাচে চার উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে পৌঁছেছেন। তিনি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৫৩তম স্থানে এবং অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার












Click it and Unblock the Notifications