সুদীপের দ্বিশতরান, সেঞ্চুরি অধরা গান্ধীর, বাংলার পেসারদের দাপটে রঞ্জিতে ইনিংস হার বাঁচাতে লড়ছে সার্ভিসেস
রঞ্জি ট্রফির ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে ইনিংস জয়ের গন্ধ পাচ্ছে বাংলা। কল্যাণীতে আজ দ্বিতীয় দিনের শেষে বাংলার ১৩৫ ওভারে ৫১৯ রানের জবাবে সার্ভিসেসের প্রথম ইনিংসের স্কোর ৩৬ ওভারে ৮ উইকেটে ১২৬ রান।
প্রথম দিনের শেষে বাংলার স্কোর ছিল ৪ উইকেটে ৩৪০। আজ প্রথম সেশনে শুধু সুমন্ত গুপ্তর (৫১ বলে ৩৬) উইকেট হারায় বাংলা। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে ২১৩ বলে ১৪৭ রান যোগ করেন সুদীপ চট্টোপাধ্যায় ও শাকির হাবিব গান্ধী।

মধ্যাহ্নভোজের বিরতির পর সুদীপ আউট হন দলের ৪৯২ রানের মাথায়। প্রথম শ্রেণির কেরিয়ারে প্রথম দ্বিশতরান পূর্ণ করা সুদীপ থামলেন ২০৯ রান করে। ৩২৭ বলের ইনিংসে রয়েছে ১৮টি চার ও একটি ছয়।
শাকির হাবিব গান্ধী ১৫১ বলে ৯১ রানে অপরাজিত থাকেন, তাঁর ইনিংসে রয়েছে ১০টি চার। বাংলার শেষ পাঁচ উইকেট পড়ে ২৭ রানের ব্যবধানে। আকাশ দীপ ও সুরজ সিন্ধু জয়সওয়াল দুজনেই করেন ৬ বলে ১। মহম্মদ শামি ২১ বলে ৬ ও মুকেশ কুমার ৪ বলে শূন্য রানে আউট হন। বিনীত ধনখড় নেন তিন উইকেট।
এরপর সার্ভিসেস সাবধানী হয়েই ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিল। বাংলাকে প্রথম উইকেট তোলার জন্য অপেক্ষা করতে হয় ত্রয়োদশ ওভারের প্রথম বল অবধি। ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর এক সময় সার্ভিসেসের স্কোর দাঁড়ায় ২৩ ওভারে ৬ উইকেটে ৭৪। দিনের শেষে নকুল শর্মা ৪৯ বলে সর্বাধিক ৩২ রানে অপরাজিত আছেন। সুরজ সিন্ধু জয়সওয়াল তিনটি মেডেন-সহ ৯ ওভারে ২৯ ও আকাশ দীপ ৭ ওভারে ৩১ রান খরচ করে তিনটি করে উইকেট দখল করেছেন। মহম্মদ শামি চারটি মেডেন-সহ ১১ ওভারে ২৭ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট।
আম্পায়ারদের কয়েকটি ভুল সিদ্ধান্ত দুর্ভাগ্যজনকভাবে বাংলার বিপক্ষে না গেলে আরও ভালো জায়গায় থাকতে পারতো লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন দল। বাংলার হেড কোচ বলেন, "এটা ক্রিকেট খেলা। আগে প্রথম ইনিংসে লিড নিশ্চিত করতে হবে। আমাদের আরও বেশি রান তোলা উচিত ছিল। চা বিরতির পর বোলারদের বলি, শর্ট পিচ ডেলিভারি না করে ব্যাটারদের সামনে খেলাতে। তাতেই কাজ হয়েছে। সুদীপ (চট্টোপাধ্যায়) বলছিল আমার অধিনায়কত্বে ১৯২ রানের ইনিংস খেলেছিল। এবার আমার কোচিংয়ে ও দ্বিশতরান করল।" বাংলা শিবির কালই বোনাস পয়েন্ট নিশ্চিত করে জয় ছিনিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার












Click it and Unblock the Notifications