Shubman Gill: প্যারিসে ছুটির মেজাজে শুভমান গিল, পিএসজি ক্লাবের থেকে পেলেন উপহারও
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষে ছুটির মেজাজে টিম ইন্ডিয়ার সদস্যরা। ভারত অধিনায়ক রোহিত শর্মা থেকে বিরাট কোহলি প্রত্যেকই পরিবারকে নিয়ে লন্ডন থেকে বিদেশের কোনও এক সুন্দর লোকেশনে ছুটি কাটাতে চলে গিয়েছেন। ব্যতিক্রম নন শুভমান গিলও। তাঁর গন্তব্য প্যারিস। প্রেমের শহর ছুটি কাটাচ্ছেন ভারতের দলের নতুন তারকা।
টানা ক্রিকেটের পর কিছুটা অবসর। এই সময়টাকেই পুরো মাত্রায় কাজে লাগাচ্ছেন গিল। টিম ইন্ডিয়ার ওপেনার শুভমান গিলও ক্রিকেট থেকে অনেকটা দূরে, আপাতত ছুটি কাটাতে ব্যস্ত। তিনি বর্তমানে প্যারিসে ছুটি কাটাচ্ছেন। এই সফরের মাঝেই লিগ ওয়ান চ্যাম্পিয়ন ক্লাব পিএসজির স্টেডিয়ামে দর্শন করেন গিল।

আসলে প্যারিস ট্রিপে টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শুভমন গিল গিয়েছিলেন পিএসজির হোম গ্রাউন্ডে। প্রিন্সেস স্টেডিয়ামে 'আইপিএল প্রিন্স'-কে স্বাগত জানায় এমবাপের ক্লাব। একইসঙ্গে পিএসজির পক্ষ থেকে ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে তাঁর নাম লেখা এবং ৭ নম্বর লেখা একটি জার্সি উপহার দেওয়া হয়েছে।
🇮🇳 Namaste dosto, here’s India’s favorite cricketer and PSG fan @ShubmanGill at Parc des Princes 😍
— Paris Saint-Germain (@PSG_English) June 16, 2023
🇮🇳 नमस्ते दोस्तो, पेश हैं भारत के पसंदीदा क्रिकेटर और पीएसजी के प्रशंसक शुभमन गिल पार्क डी प्रिंसेस में! 😍 pic.twitter.com/4xlqDkeyW9
ছবি ও ভিডিও পোস্ট করে ক্যাপশনে পিএসজির তরফে লেখা হয়, 'নমস্কার বন্ধুগণ। ভারতের প্রিয় ক্রিকেটার এবং পিএসজি সমর্থক শুভমন গিল পার্ক দে প্রিন্সেসে।' ক্রিকেটার হলেও ফুটবলের বড় ভক্ত গিল। তারই টানে এবার পিএসজি ক্লাবও দর্শন করলেন আইপিএলে ওরেঞ্জ ক্যাপ বিজয়ী।
🗣️ @ShubmanGill "Ici c'est Paris!" pic.twitter.com/Q3cqfpsBGL
— Paris Saint-Germain (@PSG_English) June 16, 2023
সদ্যই চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ম্যাঞ্চেস্টার সিটির দুই তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইন ও হালান্ডের সঙ্গেও এক ফ্রেমে ধরা দিয়েছিলেন গিল। এফএ কাপ ফাইনাল দেখতে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সঙ্গে হাজির ছিলেন শুভমন। বেড়ানোর বেশ কিছু ছবি নিজের সোশ্যাল সাইটে পোস্টও করেছেন গিল। তবে তিনি কার সঙ্গে গিয়েছেন সেটা স্পষ্ট নয়।


-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications